+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   মাধ্যমিকে মেধা তালিকায় একই স্কুলের ৫ পরীক্ষার্থী

Ad Image
Ad Image

মাধ্যমিকে মেধা তালিকায় একই স্কুলের ৫ পরীক্ষার্থী

admin May 2, 2025

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২ মেঃ

২০২৫ সালে বাঁকুড়ার এই স্কুল থেকে মাধ্যমিকে র‍্যাংক করেছে পাঁচজন ছাত্র। গোটা রাজ্যে জয় জয়কার বাঁকুড়ার এই স্কুলের নামে। একসঙ্গে পাঁচজন হৈ হুল্লোড় করতে করতে হাজির রেজাল্ট নিতে। পাঁচজন কৃতিকে একসঙ্গে পেয়ে বিরাট আপ্লুত প্রধান শিক্ষক থেকে ছাত্র ছাত্রী সকলে। এবার হয়ত এই বিদ্যালয়ে নিজের সন্তানের এডমিশনের জন্য লাইন দেবেন অভিভাবকেরা। বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগানের বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল। এ বিদ্যালয় থেকে এই বছর মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ৫ জন ছাত্র।

জ্যোতি প্রসাদ চ্যাটার্জী ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ। অরিত্র দে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম। শুভ্র সিনহা মহাপাত্র ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম এরপর রয়েছে প্রিয়ম পাল এবং তুহিন হালদার দুজনেই ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে। এই পাঁচজন কৃতি ছাত্র এক সঙ্গে নিলেন রেজাল্ট। সকলের সঙ্গে করলেন হৈ হুল্লোর। পাঁচজনকে একসঙ্গে পেয়ে আপ্লুত প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক জানান, শুধুমাত্র এই পাঁচ ছাত্রের ফলাফল যে ভালো হয়েছে এমনটা নয়। গড় রেজাল্ট ৮৩%। এরকম ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরো ভালো ফল করতে চায় বাঁকুড়া এই বিদ্যালয়।

Post Views: 379
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN