+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   প্রাননাশের হুমকি দিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণে অভিযুক্তের যাবজ্জীবন সাজা

Ad Image
Ad Image

প্রাননাশের হুমকি দিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণে অভিযুক্তের যাবজ্জীবন সাজা

admin March 23, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(কালনা), ২৪ মার্চঃ

প্রাণে মারার হুমকি দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদন্ড হয় এক  অপরাধীর। সাজাপ্রাপ্ত অপরাধী প্রদ্যুৎ বিশ্বাসের বাড়ি পূর্বস্থলী থানার নতুন দামপাল গ্রামে।  বুধবার এই কারাদণ্ডের আদেশ দেন কালনা  বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক সুধীর কুমার।  পসকো  আইনে  ও ৩৭৯ উপধারার এই মামলায় ৬ জন ডাক্তার, তদন্তকারী অফিসার সহ ১৬ জনের  সাক্ষ্যগ্রহণ করা হয়।   মামলার সরকারি আইনজীবী  মলয় পাঁজা ঘটনার বিবরণ দিয়ে জানান,গত ২০১৮ সালের মে মাসের ৩০ তারিখে আসামির এক প্রতিবেশী পূর্বস্থলী থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। দশম শ্রেণীতে পড়া তার মেয়েকে মাস তিনেক আগে প্রদ্যুৎ বিশ্বাস প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে প্রদ্যুৎ বিশ্বাস ধর্ষণ করে বলে অভিযোগ। এইভাবে প্রাণনাশের হুমকি দিয়ে সে আরো কয়েকবার ধর্ষণ করে। মেয়েটির স্বাস্থ্যের গতি প্রকৃতির বদল ঘটলে তাকে ডাক্তার-খানা নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় মেয়েটিঃ গর্ভবতী হয়েছে। তারপরেই বিবাহিত প্রদ্যুৎ বিশ্বাস ও স্বপন বিশ্বাসের নামে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়। এই মামলা শুরু হওয়ার পর দুই ভাইকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। স্বপন বিশ্বাস জামিনে ছাড়া পেলেও মূল আসামী প্রদ্যুৎ বিশ্বাস প্রায় চার বছর জেল হেফাজতে ছিল। এই মামলা দীর্ঘদিন চলার পর বুধবার কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি সুধীর কুমার মঙ্গলবার প্রদ্যুত বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে।

Post Views: 1,307
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN