+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের নিয়ম ভঙ্গের অভিযোগে অন্ডালে আটক বিজেপি কর্মীরা

Ad Image
Ad Image

লকডাউনের নিয়ম ভঙ্গের অভিযোগে অন্ডালে আটক বিজেপি কর্মীরা

admin May 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ

রাজ্যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে রেশনের মাধ্যমের খাদ্যসামগ্রী বন্টন। কিন্তু রেশন ব্যবস্থা নিয়ে চলছে দুর্নীতি, এই অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে লকডাউনের নিয়ম ভাঙ্গার অভিযোগে পুলিশের হাতে আটক হলেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটে অন্ডালে।

জানা গেছে, রেশন ব্যবস্থা, বিদ্যুতের বিল মুকুব সহ বেশ কিছু বিষয় নিয়ে আজ সোমবার অন্ডালের সমষ্টি উন্নয়ণ দপ্তরে ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন অন্ডাল মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ বিডিওর দপ্তরে ঢোকার আগেই তাদের পথ আটকায় অন্ডাল থানার পুলিশ। আটক করা হয় তাদের।

রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন, আর এই লকডাউনে বার বার সরকারের তরফে সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য। কিন্তু তারপরেও সেই সামাজিক দুরত্বকে উপেক্ষা করে বিজেপি কর্মীরা মিছিল করে গিয়ে বিডিও দপ্তরের সামনে জমায়েত করে। এই অভিযোগে অন্ডাল থানার পুলিশ বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, ডেপুটেশন জমা দেওয়ার ব্যাপারে বিজেপির পক্ষ থেকে আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি, আর তাছাড়া লকডাউনের আইন ভঙ্গ করে একসাথে অনেকে জড়ো হয়েছিল।

অপরদিকে, বিজেপি নেতা জয়ন্ত মিশ্র জানান, “লক ডাউন এর সময় রাজ্যজুড়ে  রেশনে নিয়ে দুর্নীতি চলছে। নিম্নমানের চাল গম সরবরাহ করা হচ্ছে গ্রাহকদের। অবিলম্বে রেশনে দুর্নীতি বন্ধ ও ভালো মানের খাদ্য দ্রব্য সরবরাহ করার দাবীতে এদিন আমরা অন্ডাল বিডিওর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম ।কিন্তু বিডিও অফিস ঢোকার মুখে পুলিশ আমাদের আটক করে থানায় নিয়ে আসে ।আমরা যাতে ডেপুটেশন দিতে না পারি সেজন্যই পুলিশ শাসকদলের নির্দেশে এই কাজ করেছে।”

Post Views: 953
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN