+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বর্ধমানে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকান্ড

Ad Image
Ad Image

বর্ধমানে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকান্ড

admin May 10, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান, ১০মেঃ

বর্ধমান ভাঙাকুঠি জিটি রোড এলাকায় একটি বিল্ডিং এর দুইটি ব্যাংক এর শাখায় ভয়াবহ আগুন। তিন তলা বিল্ডিং এর উপর যে সমস্ত ব্যাংক কর্মচারীরা ছিলেন তাড়াতাড়ি করে নেমে আসেন। তারপর সঙ্গে সঙ্গে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও তার পাশেই ছিল একটি পেট্রলপাম্প। বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। পুলিশ প্রশাসনের তৎপরতায় পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিছুক্ষনের জন্য তিন তলা ছাদের উপর এক কর্মী আটকে যায় দমকল বাহিনী বাইরে থেকে সিঁড়ি দিয়ে উঠে উদ্ধার করে সেই ব্যাংক কর্মীকে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানান খুব কম সময়ে দমকল বাহিনী খুব ভালো কাজ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, ঘটনাস্থলে হাজির ছিলেন হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক গণ। ব্যাংকের আধিকারিকরা জানান সমস্ত কাগজপত্র কম্পিউটার পুড়ে ছাই হয়ে যায় যদিও টাকা-পয়সার খবরা-খবর এখনো সঠিক কিছু পাওয়া যায়নি। পুরোপুরি বিষয়টি পুলিশের হাতে রয়েছে। তারা খতিয়ে দেখছে আসল ঘটনাটি কিভাবে ঘটেছে।

Post Views: 812
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN