+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রেশনের চাল পাচারের সময় হাতে নাতে ধরলেন কাঁকসার বাসিন্দারা

Ad Image
Ad Image

রেশনের চাল পাচারের সময় হাতে নাতে ধরলেন কাঁকসার বাসিন্দারা

admin May 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫মেঃ

বীরভূমের ইলামবাজার থেকে পানাগড়ের দিকে টোটোতে করে চাল নিয়ে আসার সময় সেই টোটো আটক করলেন কাঁকসার ২নং কলোনীর বাসিন্দারা। স্থানীয়দের দাবি ওই চালের বস্তাগুলি রেশনের চাল। ঘটনায় আটক করা হয়েছে পানাগড়ের এক ব্যবসায়ী।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে আট বস্তা চাল নিয়ে একটি টোটো রাজ্য সড়ক ধরে পানাগড়ের দিকে আসছিল। চালের বস্তাগুলো দেখে কাঁকসা ২নং কলোনীর বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা টোটোর রাস্তা আটকায়। স্থানীয় বাসিন্দা নেপাল মজুমদার জানান যে, “চালের বস্তাগুলো দেখে আমাদের সন্দেহ হয়। ওই বস্তাগুলি সরকারী চালের বস্তা। কিন্তু আমরা ওই টোটোচালককে জিজ্ঞেস করলে সে জানায় যে, ইলামবাজারে এক চাল ব্যবসায়ীর দোকান থেকে চালের বস্তাগুলি পানাগড়ের এক চাল ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ইলামবাজারের ওই ব্যবসায়ী তার টোটো ভাড়া করেছেন। এরকম আরো একটি টোটোতে করেও চাল আসছে পানাগড়ে বলে আমাদের জানিয়েছে ওই টোটোচালক।”

এরপরেই উত্তেজিত এলাকাবাসী থানায় খবর দিলে কাঁকসা থানার পুলিশ গিয়ে চালের বস্তাগুলি বাজেয়াপ্ত করে সাথে পানাগড়ের ওই চাল ব্যবসায়ীকে আটক করে। ওই চালের বস্তাগুলি কোনো রেশন ডিলারের  পুলিশ তা তদন্ত করে দেখছে।

Post Views: 1,945
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN