+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   দুর্গাপুরে জেল পালানো খুনের আসামী এখনও অধরা, আতঙ্কে মৃতের পরিবার

Ad Image
Ad Image

দুর্গাপুরে জেল পালানো খুনের আসামী এখনও অধরা, আতঙ্কে মৃতের পরিবার

admin July 26, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬ জুলাইঃ

২০২১ সালের ১১ই আগস্ট ঘরের কাছাকাছি খুন হন পাণ্ডবেশ্বর এর পন্থনগরের বাসিন্দা দিলীপ তুরি নামে এক ব্যক্তি। খুনের পরে তদন্ত শুরু করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার বাসিন্দা নেপাল মিদ্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্তের জেল হেফাজত হয়। অভিযুক্ত নেপাল মিদ্যা খুনের অপরাধে দুর্গাপুরের ফুলঝোড় উপ সংশোধনাগারে জেল হেফাজতে ছিল।
এরই মধ্যে নাটকীয়ভাবে রবিবার দুপুর তিনটে নাগাদ নেপাল মিদ্যা সহ তিন বন্দী সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। বিকেল চারটে নাগাদ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সংশোধনাগারে৷ ডিআইজি কারা সহ অনান্য পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন। সোমবার এক পলাতক বন্দী ধরা পড়লেও নেপাল সহ অন্য আরও একজন এখনো অধরাই রয়েছে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই আতঙ্কে রাত্রের ঘুম উড়েছে পাণ্ডবেশ্বরের খুন হওয়া দিলীপ তুরির পরিবারের। মঙ্গলবার মৃত দিলীপ তুরীর বৌদি পিঙ্কি তুরী বলেন, “আসামি যখন জেলের এত নিরাপত্তা ভেঙে পালাতে পারে, তাহলে যে কোন সময় এসে প্রতিহিংসা বসত আমাদের ওপর আবার আক্রমণ করতে পারে। আর সেই আতঙ্কেই রাত্রে ঘুম হচ্ছে না আমাদের। এমনকি ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও ভয় লাগছে”। পিঙ্কি দেবী আরোও বলেন, যেভাবেই হোক পুলিশ পলাতক ওই আসামীকে ধরে ফাঁসির ব্যবস্থা করুক নইলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন।

Post Views: 1,094
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN