+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ব্যাঙ্গালুরু থেকে ফেরা স্থানীয়রা জোর করে নেমে গেলেন দুর্গাপুর স্টেশনে, বাঁধল বিতর্ক

Ad Image
Ad Image

ব্যাঙ্গালুরু থেকে ফেরা স্থানীয়রা জোর করে নেমে গেলেন দুর্গাপুর স্টেশনে, বাঁধল বিতর্ক

admin May 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪মেঃ

ভিন রাজ্যে আটকে পড়া এই রাজ্যের বহু মানুষকে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সেই মতো কেউ ফিরছেন বাসে তো আবার কেউ ফিরছেন ট্রেনে। এরকমই একটি ট্রেন ব্যাঙ্গালুরু থেকে আজ সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ এসে থামে দুর্গাপুর স্টেশনে। যদিও এই ট্রেনের যাত্রীদের দুর্গাপুর স্টেশনে নামার কথা নয়। শুধুমাত্র রেলের ইঞ্জিন পাল্টানোর জন্যই কিছু সময়ের জন্য দাঁড়ায় ট্রেনটি। কিন্তু ট্রেনটি ওই স্টেশনে দাঁড়াতেই প্রায় ৫৬ জন যাত্রী জোর করে ট্রেন থেকে নেমে পড়েন স্টেশনে। রেলপুলিশ কিংবা জি আর পি কর্মীদের বাধাও তাদের দমাতে পারেনি। তাদের অভিযোগ, এরা বেশির ভাগ জন ব্যাঙ্গালুরু গেছিলেন চিকিৎসা করাতে। কর্ণাটক সরকারের উদ্যোগে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে কেউ পশ্চিম বর্ধমান, তো কেউ পশ্চিম মেদিনীপুর আবার কেউ কলকাতার বাসিন্দা। সেই মতো তাদের পুরুলিয়ার টিকিট দেওয়া হয়। কিন্তু ট্রেন পুরুলিয়ায় না দাঁড়িয়ে সোজা নিউজলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ক্ষিপ্ত ওই যাত্রীরা দুর্গাপুরে নেমে পড়েন। তাদের বক্তব্য যে টাকা পয়সার একদিকে যেমন অভাব তেমনই দীর্ঘদিন ধরে অসুস্থ রোগীকে সাথে নিয়ে শারীরিকভাবে ক্লান্ত তাঁরা নিজেদের কাছাকাছি শহরে না নেমে কেন অন্যত্র গিয়ে ট্রেন থেকে নামবেন?

এমতবস্থায়, খবর পেয়েই রেল আধিকারিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক ও মহকুমা আধিকারিকরা ছুটে যান স্টেশনে। যান মহকুমা শাসক অনির্বাণ কোলেও। প্রথমেই স্টেশনে যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর নিয়ে আসা হয় মেডিক্যাল টিম।

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, “ওই ৫৬ জন যাত্রীদের গন্তব্যের একটি তালিকা তৈরী করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী তাদের নিজেদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সাথে প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যারা এই জেলার বাসিন্দা তাদের হাসপাতালে নিয়ে স্বাস্থ্যপরীক্ষা করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হবে।”

Post Views: 2,989
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN