+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   দুর্গাপুরের কোকওভেন থানায় “মিলন উৎসব”

Ad Image
Ad Image

দুর্গাপুরের কোকওভেন থানায় “মিলন উৎসব”

admin December 11, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ ডিসেম্বরঃ

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের কোকওভেন থানায় রবিবার মিলন উৎসবের আয়োজন করা হয়। মিলন উৎসবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওই থানা এলাকার হিন্দু ও মুসলিম সহ অবাঙ্গালী সম্প্রদায়েরর পুজো, পরবের কমিটির সদস্যদরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী, খেলোয়াড়, পড়ুয়া সহ বিশিষ্টজনেরা৷ সমাজের নানান শ্রেণীর মানুষের সহযোগিতা ও পুলিসের সহযোগীতার বিষয়ে এই মিলন উৎসব আয়োজন করে পুলিস। সেই মত পুলিসের পক্ষ তাঁদের সন্মানিত ও ধন্যবাদ জ্ঞাপনও করা হয় এদিন।

পুলিশের পক্ষ থেকে ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে বলেন, “সারা বছর পুলিশ আপনাদের সাথে বিভিন্ন উৎসব বা খেলাধূলা কিংবা মেলা সহ নানা উৎসবে একদিকে যেমন কাজ করে তেমনই আপনাদের সহযোগিতা পায়। এর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এক ডাকে আপনাদের পাশে পাই, তাই আপনাদের এই সহযোগিতার কথা মাথায় রেখেই এই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে।”

Post Views: 810
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN