+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার প্রকোপ, উখরায় রথের অনুষ্ঠানে কাটছাঁট

Ad Image
Ad Image

করোনার প্রকোপ, উখরায় রথের অনুষ্ঠানে কাটছাঁট

admin June 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫জুনঃ

কোনরকম আড়ম্বর অনুষ্ঠান ছাড়াই এবার উখরায় হবে জমিদার বাড়ির রথযাত্রা উৎসব। করোনা অতিমারির সময় সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এবার রথের অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে বলে জানান উখরা জমিদারবাড়ির পক্ষে শোভনলাল সিংহান্ডে।

উল্লেখ্য ইংরেজি ১৮৪০ সালে জমিদার বাড়ির উদ্যোগে উখরা গ্রামে রথ যাত্রার সূচনা হয়। সূচনা করেন তৎকালীন স্থানীয় জমিদার শম্ভুনাথ লাল সিংহান্ডে। তখন থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পরম্পরা ও রীতি মেনে উখরা গ্রামে রথযাত্রা উৎসব পালিত হয়ে এসেছে। শুধু স্থানীয়রাই নয় রথ দেখতে আসেন দূরদূরান্ত থেকে  অগণিত ভক্ত। বসে মেলাও। কিন্তু এবার করোনা সংক্রমণ এড়াতে কোন আড়াম্বর করা হবেনা বলে শনিবার সাংবাদিকদের জানান জমিদারবাড়ির পক্ষে শোভনলাল সিংহান্ডে। তবে আগামী ২৩ তারিখ রথের দিন তীথি ও নিয়ম মেনে সকাল ছয়টায় রথের উপর গোপীনাথজীউ এর মূর্তি চাপানো হবে। তবে অন্যান্য বছরের মতো এবার রথ বের করা হবে না। বসবে না মেলাও। রথযাত্রার ১৮০ বছরের ইতিহাসে আগে যা কখনো হয়নি। করোনা  সংক্রমণ এড়াতে ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে  এবার নিয়মের এই হের ফের বলে জানান শোভন বাবু।

Post Views: 1,376
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN