+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খোদ মন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্যবিধি ভেঙ্গে চলল অনুষ্ঠান, মন্ত্রী বললেন “নো কমেন্টস”

Ad Image
Ad Image

খোদ মন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্যবিধি ভেঙ্গে চলল অনুষ্ঠান, মন্ত্রী বললেন “নো কমেন্টস”

admin June 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুনঃ

খোদ রাজ্যের মন্ত্রী আর তাঁর উপস্থিতিতে সরকারী স্বাস্থ্যবিধিকে উলঙ্ঘন করে চলল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যাক্তিকে না মানতে দেখা গেল কোনো সামাজিক দুরত্ব আর না মুখে পড়তে দেখা গেল কোনো মাস্ক। আর তা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

৬ দফা লকডাউনের শেষে এখন রাজ্যে চলছে আনলক। এই পরিস্থিতিতে অনেক জায়গায় বিধি নিষেধের ক্ষেত্রে নিয়মে শিথিলতা আনা হলেও সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ এড়াতে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কড়া মনোভাব রাখার নির্দেশিকা রয়েছে প্রশাসনের কাছে। এমতবস্থায় আজ অর্থাৎ রবিবার পশ্চিম বর্ধমানের উখরা কমিউনিটি হলে প্রয়াত ছাত্র নেতা দীপক পালের স্মরনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে প্রায় ১৫০০ ব্যাক্তি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যাদের মধ্যে ছিলেন বহু তৃণমূল নেতা কর্মী যারা চেক তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করতে। কিন্তু উক্ত অনুষ্ঠানে মন্ত্রীর হাতে চেক তুলে দিতে গিয়ে দেখা যায় সরকারী স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ হুড়োহুড়ি পড়ে যায় চেক প্রদান করার ক্ষেত্রে। সামাজিক দুরত্ব মানা তো দুর অস্ত, অনেকের মুখই ছিল মাস্ক বিহীন। আর এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটককে যখন প্রশ্ন করা হয় তখন তিনি “নো কমেন্টস” বলে দায় এড়িয়ে যান।

Post Views: 1,485
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN