+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   বাঁকুড়ায় আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

Ad Image
Ad Image

বাঁকুড়ায় আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

admin February 28, 2023

আমার কথা, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারীঃ

আবাস যোজনা প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মশিয়াড়া গ্রামে আজ দুই সদস্যের একটি কেন্দ্রীয় দল যায়। কিন্তু সেখানে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। আবার যোজনায় প্রচুর বেনিয়ম হচ্ছে এই অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি প্রকল্পের বোর্ড দেওয়া নিয়েও হয়েছে বেনিয়ম বলে অভিযোগ করেন তাঁরা।

প্রসঙ্গতঃ আবাস যোজনার উপভোক্তাদের নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে ধরেই ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমছিল। কেন্দ্রীয় প্রতিনিধির ওই দুই সদস্য আবাস যোজনায়  উপভোক্তাদের নির্মীয়মান বাড়ি ঘুরেও দেখেন। আর তারপরেই কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে পৌঁছোতেই ঘৃতাহুতি হয়।

গ্রামবাসীদের অভিযোগ, একদিকে যেমন মশিয়াড়া গ্রামের কিছু পরিবারের জন্য একাধিক বাড়ি বরাদ্দ করা হয়েছে, তেমনি অন্যদিকে প্রকৃত গৃহহীনদের জন্য কোনো বাড়ি বরাদ্দই করা হয়নি। পাশাপাশি তাঁরা এও অভিযোগ করেন যে, এতদিন ধরে আবাস যোজনার বাড়ি তৈরির কাজ চললেও সেই বাড়িগুলিতে প্রকল্পের কোনো বোর্ড টাঙ্গানো হয়নি।

এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দল ওই গ্রামে তদন্তে পৌঁছেছে জানার সাথে সাথেই আবাসের নির্মীয়মান বাড়িগুলিতে প্রকল্পের বোর্ড টাঙিয়ে দেওয়া হয় মশিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ত্তরফে।

Post Views: 717
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN