+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ফিরে দেখা দুর্গাপুরের সাহিত্য

Ad Image
Ad Image

ফিরে দেখা দুর্গাপুরের সাহিত্য

admin September 16, 2023

আমার কথা, দুর্গাপুর, ১৬ সেপ্টেম্বর:

সংবাদদাতা   প্রণয় রায়

সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইস্পাত নগরীর  সিনিয়র সিটিজেন ফোরাম প্রেক্ষাগৃহে দুর্গাপুরে অতীত ও বর্তমান সাহিত্য নিয়ে গবেষণামূলক গ্রন্থ  “দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা” প্রকাশিত হলো।এই গ্রন্থে গত ষাট দশক থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত  এই শিল্পাঞ্চলের সাহিত্য নিয়ে মূল্যবান তথ্যমূলক লেখা লেখেন দুর্গাপুরের বিভিন্ন সাহিত্যিকরা। স্বপ্নের করিডোর পত্রিকার পক্ষ থেকে এই মূল্যবান গ্রন্থটির প্রকাশ অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন  আরতি কুমার বসু, রনজিৎ গুহ, বিমান চট্টোপাধ্যায়, মোহিত গঙ্গোপাধ্যায় ,কৃষ্ণ দেব, গিরীন্দ্রনাথ চাকী,সুকমল ঘোষ, এবং আরো দুর্গাপুরের স্বনাম ধন্য শিল্পী সাহিত্যিকরা ।তাঁদের সাথে ছিলেন নতুন সাহিত্যিকরা।
এই গ্রন্থটিতে  দুর্গাপুরের আদি সাহিত্যর  ইতিহাস থেকে শুরু করে বর্তমান শিল্প সাহিত্যের ইতিহাস তুলে ধরা হয়েছে। মারা গেছেন অনেক কবি ও সাহিত্যিক।তাদের জায়গা নিয়েছে
নতুনরা।  এই অনুষ্ঠানে এই গ্রন্থটির উদ্বোধন করে বিভিন্ন বক্তা  মোবাইল হীন সমাজের চিত্র থেকে মোবাইল- যুগের শিক্ষা সংস্কৃতি নিয়ে আলোচনা করলেন। কতো অজানা তথ্য জানালেন ।
এই গবেষণামূলক গ্রন্থটির সম্পাদক জয়ন্ত দত্ত জানালেন   এই গ্রন্থটিতে দুর্গাপুরের প্রাচীন ও বর্তমান সাহিত্য ও সাহিত্যিকদের বিভিন্ন লেখা নিয়ে এমন সব তথ্য সন্নিবেশ করা করা হয়েছে যাতে  সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম। জয়ন্তের এই গ্রন্থে  নীরবতার গভীর থেকে জেগে উঠবে হারিয়ে যাওয়া কথাগুলো। তিনি বলেন  কারখানভিত্তিক এই  শিল্পাঞ্চলের  সেই কোয়ার্টার, সেই সব গাছ, জীবন যৌবন, যাত্রা, নাটক, পড়তে পড়তে পাঠকরা  পেয়ে যাবেন সেই সব দিনগুলো । নতুন ভোরের আলোয় ঢুকে যাবে অতীত । অতীত যে বর্তমানের ভেতর দিয়ে প্রবাহিত হয়।
শ্রী দত্ত আরো বলেন তার মতে এই গ্রন্থটি দুর্গাপুরের সাহিত্যজগতে সাহিত্যের প্রামাণ্য দলিল হিসেবে পরিগণিত হবে ।

Post Views: 525
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN