+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   মহিষাসুরমর্দিনী নয়, এ এক অন্য দুর্গা

Ad Image
Ad Image

মহিষাসুরমর্দিনী নয়, এ এক অন্য দুর্গা

admin October 22, 2023

আমার কথা, বিশেষ প্রতিবেদন:

দীপন ঘোষাল

বাসটা চলে বেলগাছিয়া থেকে হাওড়া। মেয়েলি কণ্ঠে ‘দাদা ভাড়াটা দেবেন’ শুনেই চমকে ওঠেন নতুন যাত্রী। পাশে বসা ডেইলি প্যাসেঞ্জারের মুখে তখন মুচকি হাসি। প্রথম দিন চমকেছিলেন উনিও। এখন চেনেন কন্ডাক্টর দিদিকে। কোমরে শাড়ি পেঁচিয়ে, সাইড ব্যাগ বগলদাবা করে, একের পর এক স্টপের নাম হাঁকতে থাকেন তিনি। মাথায় দুশো চিন্তা। আর চোয়াল দুটো শক্ত। সংসারের ভিতটা মজবুত করতেই হবে।
পুজোর গন্ধ বাতাসে লাগা মাত্র বাস স্টপের নামগুলো বদলে বদলে যায়। লেকটাউন হয়ে যায় শ্রীভূমি। পাইকপাড়া হয়ে যায় টালা প্রত্যয়। কাশফুলের হাওয়ায় ডলি রানা নামটাও তাই আজ বেমানান। এ যেন অন্য দুর্গা। হাওড়ার বাসিন্দা। তিনি সংসার সামাল দেন, রান্না করেন, আবার বাসের গায়ে আলতো দুটো চাপড় মেরে নেমেও পড়েন পথে। আলতো চাপড় কেন? এই বাস যে তাঁর বড্ড আদরের। লোন নিয়ে কিনেছিলেন। ওই ক’টা টাকায় চলছিল না যে! স্বামী কারখানায় কাজ করে। একই সংসারের সদস্য ভাই, বোন, আর বোনপো। ভেবেছিলেন, বাসটা ঠিকঠাক চলে গেলেই দিন বদলাবে।
দু’বছর। অপেক্ষা বাড়ছিল। সঙ্গে ঋণের বোঝা। কিছুতেই লাভ হচ্ছে না। কাঁধে ব্যাগ তুলে নিলেন ডলিদেবী। কন্ডাক্টরিটা নিজেই শুরু করলেন। রাজেশ জয়সওয়াল প্রথম দিন থেকেই বাসটি চালান। বলছিলেন, ‘ওঁকে আমি মালিক হিসেবে দেখি না। নিজের দিদি মনে করি। উনি কন্ডাক্টর হিসেবে কতটা সফল, আমার থেকে ভালো কেউ জানে না। পুরো রুটে কোনও যাত্রীর সঙ্গে কখনও রাগারাগি বা তর্ক করতে দেখিনি।’ অসুবিধা হয়নি? ডলিদেবী হাসলেন, ‘প্রথম প্রথম একটু হতো ঠিকই। অনেক নিয়মকানুন জানতাম না। এখন সবটা সহজ হয়ে গিয়েছে।’
দিন বদলেছে। বাসের ইএমআই শেষ। এখন আর কোনও দায়ে পড়ে এই কাজ করেন না ডলিদেবী। তাঁর উপার্জন এখন সঞ্চয়ের জন্য। সংসারের ব্যাক আপ। বলছিলেন, ‘আমার দায়িত্ব তো স্বামীর।’ তাহলে পুজোর জামা? আগের বছর পারেননি। কিন্তু ভাই, বোন, বোনপো তিনজনের জন্যই এবার পুজোয় জামাকাপড় কিনেছেন ডলিদেবী। আর স্বামী? ‘নাঃ, ওর জন্য কিছু কিনিনি। অষ্টমী-নবমী ডে-নাইট বাস চালাব। আর দশমীতে বেরব… আমরা দু’জন। ওই দিনটা হবে শুধু আমাদের জন্য।’
নারীশক্তির আরাধনায় মেতে উঠেছে বাংলা। দু’দিন পরই অকাল বোধন। মায়ের অধিষ্ঠান যে শুধু মণ্ডপে নয়। তিনি আছেন ঘরে ঘরে। হয়তো ডলিদেবীর বাসেও।

Post Views: 501
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN