+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ভূমি পুজোর পর এবার পাঁচিল তোলা, পর পর স্থানীয়দের বিক্ষোভের মুখে ডিএসপি কর্তৃপক্ষ

Ad Image
Ad Image

ভূমি পুজোর পর এবার পাঁচিল তোলা, পর পর স্থানীয়দের বিক্ষোভের মুখে ডিএসপি কর্তৃপক্ষ

admin October 27, 2023

আমার কথা, দুর্গাপুর, ২৭ অক্টোবর:

কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের।
ভূমি পুজোর পর এবার কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দিতে এসে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। ঘটনাস্থল দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকা। শুক্রবার সকালে এই এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু করে। শুক্রবারই গোপালমাঠ ও বনগ্রাম এলাকার লোকজন বাধা দেয় সেই কাজ করতে, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কাজ শুরু করতে এলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা। আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় গ্রামবাসিরা, যে আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়ায় গোপালমাঠ ভূমি রক্ষা কমিটি। দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা, কারখানার জন্য তাদের কেউ কেউ জমিও দিয়েছেন আর আজ কিনা তাদেরকে উচ্ছেদ করার চক্রান্ত করছে কর্তৃপক্ষ, এই অভিযোগে কর্তৃপক্ষকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়, শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা ফিরে যেতে বাধ্য হয়। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এলাকার স্বার্থে কাজ করছে কর্তৃপক্ষ আর তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায়।

Post Views: 860
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN