+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   শুরু হল ৩৯ তম বাঁকুড়া জেলা বইমেলা

Ad Image
Ad Image

শুরু হল ৩৯ তম বাঁকুড়া জেলা বইমেলা

admin January 2, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ২ জানুয়ারি:

শুরু হলো ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলা। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এই দিন বই মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। বাঁকুড়া জেলার আবেগের এই ৩৯ তম বইমেলা উৎসর্গ করা হয়েছে প্রাচীন পূঁথি অবলম্বনে অষ্ট কান্ডে সম্পুর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ন রচয়িতা তথা বাঁকুড়া জেলার সু সন্তান সাধক কবি জগদ্রাম রায় এর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে এই দিন বাঁকুড়া জেলা গ্রন্থাগার থেকে এই দিন দুপুর ১ টায় “বই এর জন্য হাঁটুন” এক পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা পা মেলান। এর পরেই খ্রিস্টান কলেজ ময়দানে আনুষ্ঠানিক ভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় বই মেলা।

এবারের বইমেলায় ৮৫ জন প্রকাশক ও পুস্তক বিক্রেতা হাজির হয়েছেন। এর মধ্যে থাকছে বেশ কয়েকটি নামিদামি প্রকাশনী। পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন প্রকারের পুস্তকের ভান্ডার এবার পাঠকরা দেখতে পাবেন বই মেলায়। এর পাশাপাশি এবার থাকছে সাঁওতালি বই এর সম্ভার। অন্যদিকে জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার জন্য রাখা হয়েছে একটি পৃথক স্টল।
এবারের বই মেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে সাধক কবি জগদ্রাম রায় মঞ্চ। মেলায় মোট ৫ বিষয় কে চিহ্নিত করে প্রতিদিন বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন
সন্ধ্যায় মঞ্চে থাকছে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান।

এবার বই মেলার আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকার কাছাকাছি।

তবে এই দিন বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা জানান বর্তমানে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে ডিজিটাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় প্রিন্ট মিডিয়া। মোট সংখ্যার একটা বড় সংখ্যক মানুষ এখনো বই পড়তে পছন্দ করছেন। পাশাপাশি তিনি জানান বর্তমানে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পড়ার প্রবণতা বেড়েছে। তবে অনেক সময় আমরা বিভিন্ন জায়গার উপহার হিসেবে বইকেই প্রথম বেছে নিতাম তবে এখন তাতে কিছুটা ছেদ পড়েছে। তবে বই থেকে আমরা সরে যাচ্ছি, এটাও ঠিক নয়।

Post Views: 562
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN