+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   মহকুমা শাসকের দপ্তরে এসইউসিআই কর্মীদের প্রবেশে পুলিশী বাধা, ধ্বস্তাধস্তি

Ad Image
Ad Image

মহকুমা শাসকের দপ্তরে এসইউসিআই কর্মীদের প্রবেশে পুলিশী বাধা, ধ্বস্তাধস্তি

admin January 5, 2024

আমার কথা, (দেবনাথ মোদক)বাঁকুড়া, ৫ জানুয়ারি:

জাতীয় শিক্ষা নীতি বাতিল সহ বেশ কয়েকদফা দাবীতে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ এসইউসিআই এর, জোর করে দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি

জাতীয় শিক্ষা নীতি বাতিল, কৃষি ক্ষেত্রে অত্যধিক বিদ্যুৎ বিল হ্রাস ও বকেয়া ডিএ প্রদান সহ মোট ১৬ দফা দাবীতে এসইউসি আই এর বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়া সদর মহকুমা শাসকের দফতর। জোর করে বিক্ষোভকারীরা মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি বাধে। পরে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এসইউসিআই কর্মীরা।

জাতীয় শিক্ষা নীতি বাতিল, বকেয়া ডিএ প্রদান ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত বিদ্যুৎ বিল হ্রাস সহ ১৬ দফা দাবীতে এদিন বাঁকুড়া শহরে মিছিল করে এসইউসিআই। পরে এসইউসি আই কর্মীরা মহকুমা শাসকের দফতরে যান। সেখানে জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে এসইউসিআই কর্মীরা মহকুমা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি চলার পর এসইউসিআই কর্মীরা রণে ভঙ্গ দেন। পরে মহকুমা শাসকের দফতরের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এসইউসিআই কর্মীরা।

Post Views: 562
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN