+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   মুকুটমনিপুর মেলা উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে “গ্রিন ম্যারাথন’ প্রতিযোগিতা

Ad Image
Ad Image

মুকুটমনিপুর মেলা উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে “গ্রিন ম্যারাথন’ প্রতিযোগিতা

admin January 5, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৫ জানুয়ারি:

মুকুটমণিপুর মেলা উপলক্ষ্যে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘গ্রীণ ম্যারাথন’ দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে। বৃহস্পতিবার পায়রা উড়িয়ে এই দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক, খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী। উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা। এদিনের প্রতিযোগিতা রানীবাঁধ থানার পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয় শেষ হয় মুকুটমণিপুর জিরো পয়েন্টে। পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১১৪জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১০৮জন। পুরুষদের প্রথম স্থান অধিকার করে রাইপুর ব্লকের সুধন বিষুই ও মহিলাদের প্রথম সারেঙ্গা ব্লকের রানী কর্মকার।
উল্লেখ্য, এদিনের ম্যারাথনে প্রতিযোগীদের পাশাপাশি ছেলেদের ৫ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, এসডিপিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এদিন দুপুরে পুলিশ ফাঁড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুকুটমনিপুর মেলা।

Post Views: 805
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN