+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে পঞ্চায়েত দপ্তরে হামলা ভাঙচুর, নথি লুটের অভিযোগ

Ad Image
Ad Image

অন্ডালে পঞ্চায়েত দপ্তরে হামলা ভাঙচুর, নথি লুটের অভিযোগ

admin July 2, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুলাইঃ

পঞ্চায়েত দপ্তরে ঢুকে প্রধানের উদ্দ্যেশে গালিগালাজ করা সহ দপ্তরের আসবাবপত্র ভাঙ্গচুর ও নথিপত্র নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এলাকার পাঁচজন ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খাঁদরা পঞ্চায়েতের দপ্তরে। যদিও বিষয়টি নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

পঞ্চায়েত সূত্রে খবর, আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ নাগাদ এলাকারই সিদুলি বাউরি পাড়ার পাটলু বাউরি,রাজু বাউরি,দীপু বাউরি ও স্বপন বাউরি সহ পাঁচজন পঞ্চায়েত দপ্তরে আসে। দপ্তরে ঢুকে তারা প্রধানের খোঁজ করেন। সেই সময় পঞ্চায়েত দপ্তরে ছিলেন না প্রধান শ্যামলেন্দু অধিকারী। প্রধানকে না পেয়ে ওই ব্যক্তিরা পঞ্চায়েত কর্মীদের গালিগালাজ করে বলে অভিযোগ। কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে উখরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ওই ব্যক্তিরা তখনকার মত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রের খবর।

এরপর ফের বিকাল ৪টে ৩০ নাগাদ ওই ব্যক্তিরা পঞ্চায়েত দপ্তরে ফিরে এসে প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের গালিগালাজ করে বলে অভিযোগ। ভয় পেয়ে পঞ্চায়েত কর্মীরা অফিস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপরেই আসবাবপত্র ভাঙচুর ও পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথিপত্র লুটের ঘাটনাটি ঘটে বলে জানান প্রধান শ্যমলেন্দু অধিকারী ।

স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত পাঁচ ব্যক্তি কয়েকমাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছিল। এখনও সেই আবেদন মঞ্জুর না হওয়াতেই ক্ষোভে তারা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়দের মত।

Post Views: 1,247
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN