+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সৌজন্যের রাজনীতি, রানীগঞ্জের অসুস্থ প্রাক্তন সিপিএম বিধায়ককে দেখতে গেলেন তৃণমূলের বিধায়ক

Ad Image
Ad Image

সৌজন্যের রাজনীতি, রানীগঞ্জের অসুস্থ প্রাক্তন সিপিএম বিধায়ককে দেখতে গেলেন তৃণমূলের বিধায়ক

admin July 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪জুলাইঃ

একেই হয়ত বলে সৌজন্যের রাজনীতি। রাজনীতির উর্ধে আগে যে মানুষ তা আবারও একবার প্রমান হল যখন একজন সিপিএমের প্রাক্তন অসুস্থ বিধায়ককে দেখতে গেলেন তৃণমূলের বিধায়ক।

বেশ কিছুদিন ধরেই শারিরীকভাবে অসুস্থ রানীগঞ্জের প্রাক্তম সিপিএম বিধায়ক হারাধন ঝা। খবর পেয়ে তাঁকে দেখতে আজ তাঁর বাড়ি গেলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোল পুরসভার মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারী। সাথে ছিলেন রানীগঞ্জ সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও পুরনিগমের পুরপিতা কাঞ্চন তিওয়ারী।

জিতেন্দ্র তিওয়ারী তিনি রানিগঞ্জ সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও পুরনিগমের কাউন্সিলার কাঞ্চন তেওয়ারিকে নির্দেশ দিয়ে বলেছেন, তারা যেন প্রতি সপ্তাহে প্রাক্তন বিধায়কের খোঁজ খবর নিতে আসেন। এছাড়াও বিধায়ক প্রাক্তন বিধায়ককে বলে আসেন, কোন রকম সমস্যা হলে তাঁকে জানাতে। তাঁকে যতটা সম্ভব সাহায্য করা হবে।

এই প্রসঙ্গে হারাধন ঝা বলেন, জিতেন্দ্র তেওয়ারি ও তার সঙ্গে আসা লোকেদের দেখে আমি খুব খুশি হয়েছি। তারা আসায় আমার ২৫ শতাংশ অসুখ ঠিক হয়ে গেছে। তিনি আরো বলেন, জিতেন্দ্র তেওয়ারি উন্নয়নয়ের দিকে খুব নজর দিয়েছেন। জিতেন্দ্র তেওয়ারি জীবনে অনেক উন্নতি করুক। জিতেন্দ্র তেওয়ারি বলেন, ২০০৬ সালে দিদি আমাকে রানীগঞ্জে দলের প্রার্থী করেছিলেন৷ সেই সময় আমি হারাধন ঝায়ের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছিলাম। সেই সময় আমি বলেছিলাম, উনি আমার কাকা। আমি তার বিরুদ্ধে কিছু বলবো না। কাল আমি তার অসুস্থতার কথা জানতে পারি। তারপর এদিন আমি স্থানীয় নেতাদের নিয়ে তাকে দেখতে এসেছি। আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তাঁর লড়াই বিফলে যাবেনা। তিনি আসল বামপন্থী। তাঁর মতো বামপন্থী বিচারধারার নেতা আজ সমাজে বিরল। ভগবানের কাছে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

Post Views: 1,516
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN