+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   বর্ধমানে শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় মাস-কমিউনিকেশন বিভাগ

Ad Image
Ad Image

বর্ধমানে শর্ট ফিল্ম প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় মাস-কমিউনিকেশন বিভাগ

admin March 31, 2024

আমার কথা, বর্ধমান, ৩১ মার্চঃ

শর্ট ফিল্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমানের মহিলা কলেজে। শনিবার কলেজের অডিটোরিয়ামে ফিল্ম প্রদর্শন এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় পুরস্কার জিতেছে মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রীদের তৈরি শর্ট ফিল্ম। তৃতীয় হয়েছে ইংরেজি বিভাগের ছাত্রীর তৈরি ফিল্ম। বিজয়ীদের জন্য ছিল ট্রফি , শংসাপত্র এবং নগদ অর্থমূল্যের পুরস্কার।

বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ উইমেন্স কলেজের এন এস এস ইউনিট ওয়ানের উদ্যোগে আয়োজিত এই শর্ট ফিল্ম প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রীরা নিজেদের তৈরি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা জমা দিয়েছিল। পরিচালনা , সম্পাদনা , ভয়েস ওভার , অভিনয় , চিত্রগ্রহণ সহ ফিল্ম নির্মাণের প্রায় সব ক্ষেত্রেই ছাত্রীদের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মল্লিকা চক্রবর্তী সহ অন্যান্য বিভাগের শিক্ষকরা। কলেজের এন এস এস ইউনিট ওয়ানের ভারপ্রাপ্ত অধ্যাপিকা মৌসিম মণ্ডল বলেন , স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরিতে অভূতপূর্ব সাড়া মিলেছে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ। তিনি সিনেমা তৈরিতে ছাত্রীদের মুন্সিয়ানার প্রশংসা করেন। রক্তদান , শিক্ষাঙ্গনে যৌন শিক্ষার প্রয়োজনীয়তা , থ্যালাসেমিয়া , ধূমপান সহ নানা বিষয়ে ফিল্ম তৈরির মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করা যাবে বলে জানান কলেজের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক এবং অনুষ্ঠানের সঞ্চালক ঋষিগোপাল মণ্ডল। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বৃহৎ আকারে করা হবে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

Post Views: 823
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN