+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গোপালপুর পঞ্চায়েতের ঘটনায় দ্বিতীয় দিনেও জারি রইল আদিবাসীদের আন্দোলন

Ad Image
Ad Image

গোপালপুর পঞ্চায়েতের ঘটনায় দ্বিতীয় দিনেও জারি রইল আদিবাসীদের আন্দোলন

admin July 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুলাইঃ

পুলিশ প্রশাসনের তরফে ৪৮ ঘন্টা সময় বেধে দেওয়া হয় অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে। এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই আপাতত শান্ত হন বিক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। যদিও এখনও বেশ উত্তপ্ত হয়ে রয়েছে কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েত। আজ মঙ্গলবার দুপুরে ফের ওই পঞ্চায়েতে বসবাসকারী আদিবাসী মানুষজন তির, ধনুক, টাঙ্গি নিয়ে কাঁকসা থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ পুলিশ যে পাঁচজন আদিবাসী যুবককে আটক করে থানায় নিয়ে গেছে তাদের অবিলম্বে মুক্ত করতে হবে, সাথে কেন তাদের আটক করা হল তারও জবাব দিতে হবে। এছাড়াও গতকালের ঘটনায় পঞ্চায়েতের সেক্রেটারী সুব্রত মজুমদারকে পুলিশ গ্রেফতার করলেও এখনও পঞ্চায়েত প্রধান সহ আরো কয়েকজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেনি। অবিলম্বে তাদের গ্রেফতারেরও দাবি জানান আদিবাসীরা। এর পাশপাশি তাদের আরো অভিযোগ, গতকাল রাতে যখন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা পঞ্চায়েত দপ্তর থেকে বাড়ি ফিরছিলেন তখন তাদের উপর কয়েকজন দুষ্কৃতি চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। অভিযোগকারীদের অনুমান গতকালের ঘটনার প্রতিবাদ জানানোর কারনেই তাদের উপর এই হামলা হয়েছে। তাই অবিলম্বে সেই দুষ্কৃতিদেরও গ্রেফতার করতে হবে।

পরে তাঁরা জানান যে, পুলিশের তরফে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেওয়া হয়েছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। এরপরেই আন্দোলনকারীরা থানা ছেড়ে চলে যান। তবে সাথে তাঁরা এও হুঁশিয়ারি দেন যে পুলিশ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তাঁরা আগামীদিনে বড় আন্দোলনের পথে পা বাড়াবেন। তাঁরা জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দিয়ে রাখেন।

Post Views: 1,212
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN