+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লাউদোহায় কলেজ পড়ুয়ার রহস্যময় মৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Ad Image
Ad Image

লাউদোহায় কলেজ পড়ুয়ার রহস্যময় মৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

admin July 8, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুলাইঃ

রাত ভর নিখোঁজ থাকার পর অবশেষে জঙ্গলের ভেতর থেকে জলে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। ফরিদপুর(লাউদোহা) থানার এরিয়া অফিস সংলগ্ন জঙ্গলে একটি গাছের থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। মৃত ওই কলেজ পড়ুয়ার নাম রোহিত সুত্রধর(১৮)।

জানা গেছে, নবঘনপুর এলাকার বাসিন্দা নবনী সুত্রধরের ছেলে রোহিত খাঁদরা কলেজের প্রথম বর্ষের ছাত্র হিল। পরিবার সুত্রে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় রোহিত। এরপর সারা রাত আর বাড়ি ফেরেনি। চারিদিকে খোঁজ করেও সন্ধান মেলেনি ওই কলেজ পড়ুয়ার। অবশেষে আজ সকালে ওই জঙ্গলে একটি গাছ থেকে রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর যায় থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে প্রতক্ষ্যদর্শীদের মতে রোহিতের শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে এটি কি খুন নাকি নিছকই আত্মহত্যা? ঘটনার সত্য উদ্ঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 2,401
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN