+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, অসুস্থ শিশু-প্রসূতি

Ad Image
Ad Image

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, অসুস্থ শিশু-প্রসূতি

admin May 30, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৩০মেঃ

টিকটিকি মিলল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিঁচুড়িতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পুয়াড়ায়। ওই খিঁচুড়ি খেয়ে দু’জন অসুস্থ বোধ করায় শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৫৪ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আপাতত তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি পড়ার অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রের কর্মীরা।

বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পুয়াড়া গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা দীর্ঘদিন ধরেই বেশ বেহাল। বেহাল ওই কেন্দ্রে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার এলাকার শিশু ও প্রসূতিদের রান্না করা খিঁচুড়ি দেওয়া হয়। রান্না করা খিঁচুড়ি নিয়ে বাড়ি চলে যান শিশু ও প্রসূতিরা। বাড়িতে ওই খিঁচুড়ি খাওয়ার সময় তার মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

খিঁচুড়ি খেয়ে দুজন সাময়িক অসুস্থ বোধ করায় আর ঝুঁকি নিতে পারেননি অন্যান্য অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারা ওই খিঁচুড়ি খাওয়া শিশু ও প্রসূতি মিলিয়ে মোট ৫৪ জনকে দ্রুত নিয়ে যায় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কোনও শিশু বা প্রসূতিরই অসুস্থতা তেমন গুরুতর না হলেও সকলকেই ৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আইসিডিএস কর্মীদের দাবি, আইসিডিএস কেন্দ্রে খিঁচুড়ি দেওয়ার সময় তাতে টিকটিকি ছিল না। খিঁচুড়ি বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই খাবারে টিকটিকি পড়ে থাকতে পারে বলে দাবি করেন তাঁরা।

Post Views: 627
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN