+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   মানবিকতার অনন্য নজির গড়লেন সংশোধনাগারের কারারক্ষীরা

Ad Image
Ad Image

মানবিকতার অনন্য নজির গড়লেন সংশোধনাগারের কারারক্ষীরা

admin June 13, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ১৩ জুনঃ

২০১৯ সাল থেকে বাঁকুড়া সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন সিমলাপাল থানার পাথরি গ্রামের বাসিন্দা সুকুমার সোরেন। বাবা মায়ের একমাত্র সন্তান সে। সম্প্রতি একটি দুর্ঘটনায় তার বাবা লখু সোরেনের কোমরের হাড় ভেঙে যায়। তিনি বাঁকুড়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। একদিকে লোকসভা নির্বাচন এবং অন্যদিকে তীব্র গরমের পরিস্থিতিতে হাসপাতালের ব্লাড ব্যাংক এমনিতেই রক্তশূন্যতায় ভুগছে। এমতাবস্থায় লখুবাবুর অস্ত্রপচারের জন্য প্রয়োজন হয় চার বোতল রক্তের। খবর পৌঁছায় বাঁকুড়া সংশোধনাগারে। একমাত্র সন্তান দিশেহারা হয়ে শরণাপন্ন হন সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট  শ্যামল কুমার তালুকদারের। শ্যামল বাবু এই সমস্যার কথা তুলে ধরেন তাঁর সহকর্মীদের কাছে। জেলার ধ্রুবজিৎ চৌধুরীর নেতৃত্বে হাসপাতালে গিয়ে রক্তদান করেন চারজন কারারক্ষী – অভিজিৎ মিশ্র, সন্দীপ নন্দী, প্রশান্ত ঘোষ ও সৌমেন মন্ডল। রক্ত দেওয়ার পর ঐ কারা কর্মীরা নার্সিংহোমে গিয়ে রোগীর সাথে দেখাও করেন। রক্তের ব্যবস্থা করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি জেলবন্দী ছেলে এবং রোগীর বাড়ির আত্মীয়-স্বজন। সুপারিনটেনডেন্ট শ্যামল কুমার তালুকদার বলেন “জেলবন্দীদের সঙ্গে কারা কর্মীদের একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায়। কোন একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অপরাধ করে ফেলেছে এবং শাস্তি ভোগ করছে। আমরা সর্বতোভাবে চেষ্টা করি বন্দীদের সুস্থ ও স্বাভাবিক রাখার। বাঁকুড়া থিয়েটার আকাদেমির সহায়তায় একদিকে যেমন তাদের সাংস্কৃতিক ও প্রাক্ষোভিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে অন্যদিকে তেমনি বিপদের সময় তাদের পাশে থেকে আমরা এই বার্তা দিতে চেয়েছি যে তোমরা একা নও।”

Post Views: 528
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN