+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পর্যাপ্ত পানীয় জলের দাবিতে অন্ডালে গ্রামবাসীদের বিক্ষোভ

Ad Image
Ad Image

পর্যাপ্ত পানীয় জলের দাবিতে অন্ডালে গ্রামবাসীদের বিক্ষোভ

admin July 10, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১০জুলাইঃ

সরকারি কলে নিয়মিত জল সরবরাহের  দাবিতে রাস্তা অবরোধ ও পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখাল অন্ডালের বহুলা গ্রামের কয়েকটি পাড়ার বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ ও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ উঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে , বহুলা গ্রামের নুনিয়াপাড়া, বাউরী পাড়া, ফকিরপাড়া, রুইদাস পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় সরকারি কলের লাইন থাকলেও তাতে নিয়মিত জল পড়ে না। ফলে সমস্যায় পড়তে হয় পাড়ার বাসিন্দাদের। পানীয় জল সংগ্রহ করতে হয় অন্য এলাকা থেকে। গত এক মাস কলে এক ফোঁটা ও জল পড়েনি বলে অভিযোগ বাসিন্দাদের। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যসহ পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও হয়নি সমস্যার সমাধান। তাই শুক্রবার সকাল নটা থেকে প্রায় আধ ঘণ্টা বহুলা বাজারে কাজোরা- হরিপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। এরপর বাসিন্দারা বহুলা পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিংহ এর কাছে বাসিন্দারা অভিযোগ জানান। বীর বাহাদুর সিং পি এইচ ই র ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে।

Post Views: 1,103
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN