+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাস্ক পড়লে তবেই মিলছে মুক্তি, দুর্গাপুরে পুলিশী অভিযানে ধড়পাকড়

Ad Image
Ad Image

মাস্ক পড়লে তবেই মিলছে মুক্তি, দুর্গাপুরে পুলিশী অভিযানে ধড়পাকড়

admin July 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২জুলাইঃ

দেশে চলছে আনলক ২ চলছে, আর তাতে সর্বত্র মানুষজনের আচরন বিধি এমন যেন দেশ করোনার প্রকোপ থেকে মুক্ত হয়ে গেছে। তাই বেশ বেপরোয়াভাবে মানুষজনকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। একই চিত্র দেখা গেল শহর দুর্গাপুরে। একেই আনলক তার ওপর আজ রবিবার ছুটির দিন। সকাল থেকে শহরের বিভিন্ন বাজারে একদিকে যেমন ভিড় উপচে পড়তে দেখা যায় তেমনই অনেকের মুখই ছিল মাস্ক বিহীন। এমতবস্থায় বেশ কড়া ভূমিকা নিতে দেখা গেল দুর্গাপুর পুলিশকে। বেনাচিতি বাজার হোক কিংবা চণ্ডিদাস বাজার সব জায়গাতেই যে না মাস্ক পড়েছে তাকেই খেতে হল পুলিশের কড়া ধমক। শুধু তাই নয় বাজার থেকে মাস্ক কিনে সেটা পড়লে তবেই পুলিশের থেকে ছাড় মিলেছে সেই ব্যাক্তিকে।

গত কয়েকদিন ধরেই শিল্পাঞ্চল দুর্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বারছে অথচ হুঁশ নেই শিল্পাঞ্চলবাসী। সরকারী স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন বাজারে মাস্ক না পরেই কেনাকাটা করতে দেখা যাচ্ছিল। তাই সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে বেনাচিতি বাজারে অভিযান চালান অন্যান্য পুলিশ আধিকারিকরা। পথ চলতি মানুষজন সহ বাইক আরোহী এমনকি চারচাকা গাড়ির চালকদেরও মাস্ক না থাকলে তাদের মাস্ক কিনিয়ে তা পরিয়ে তবেই মুক্তি দেওয়া হয়। সাথে মেলে বেশ কড়া ধমকও। তবে এভাবে কি আদৌ করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব যতক্ষণ না প্রতিটি মানুষ নিজেরা সচেতন হচ্ছে?

Post Views: 3,798
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN