+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাতীয় সড়কের অনতিদুরে অন্ডালে আচমকা ধসে আতঙ্ক

Ad Image
Ad Image

জাতীয় সড়কের অনতিদুরে অন্ডালে আচমকা ধসে আতঙ্ক

admin July 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫জুলাইঃ

২ নম্বর জাতীয় সড়ক থেকে এক কিলোমিটার দূরে রাস্তায়প্রায় একশ মিটার  এলাকা জুড়ে  ধস। ঘটনাটি অন্ডালের  টপ লাইন থেকে বহুলা যাবার প্রধান রাস্তায় যেখানে রাস্তার ওপর পড়ে হরিশপুর গ্রাম। গ্রামের ঠিক কাছেই প্রায় একশ  মিটার এলাকা জুড়ে হঠাৎ বিকালে চারটে নাগাদ প্রচন্ড শব্দের সঙ্গে এই ধসের সৃষ্টি,এমনটাই জানান স্থানীয় বাসিন্দা তপন পাল ।

তপন বাবুদের অভিযোগ ১৯৯৮ সাল থেকে এলাকায় ইসিএলের একটা খোলামুখ খনি রয়েছে। সেই খনির কয়লা উত্তোলনের কারণে এই হরিশপুর এলাকা ধস প্রবন। বারবার এলাকায় ধসের ঘটনা আকছার ঘটতে থাকে ইসিএল আধিকারিক থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, স্থানীয় প্রশাসন প্রায় সকলকেই গ্রামবাসীদের পক্ষ থেকে এই গ্রামের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় হরিশপুর গ্রামের প্রায় পনেরশ’ বাসিন্দাকে ।

আজকের ঘটনার আগেও হরিশপুরের প্রাথমিক বিদ্যালয়ের খনির থেকে ছিটকে আসা পাথরের আঘাতে আহত হয় এক স্কুল পড়ুয়া বাচ্চা । আজকের এই ধসের ফলে টপ লাইন থেকে বহুলা যাবার রাস্তা যেমন বন্ধ হল ,তার সাথে সাথে অন্ডালের ২ নম্বর জাতীয় সড়কের থেকে বিচ্ছিন্ন হল হরিশপুর গ্রাম। গ্রামবাসীদের আজও একটাই দাবি পুনর্বাসন । যতদিন না পুনর্বাসন হচ্ছে ততদিন গ্রামের বাসিন্দা দের আতঙ্ক পিছু ছাড়ছে না। গ্রামবাসীদের কাছে আবার রক্ত জামবাদ অপেক্ষা করছে কিনা সেটাই প্রশ্ন ।

ঘটনাস্থলে রয়েছে অন্ডালে থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ এতবড় ঘটনা ঘটার দুই ঘন্টা পর হয়ে যাবার পরও ইসিএলের কোনো আধিকারিকের দেখা নেই এলাকায় ।

Post Views: 1,408
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN