+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   রহস্যজনক অগ্নিকান্ড গৃহস্থের বাড়িতে, কারন খুঁজে পেলো না বিজ্ঞানমঞ্চও

Ad Image
Ad Image

রহস্যজনক অগ্নিকান্ড গৃহস্থের বাড়িতে, কারন খুঁজে পেলো না বিজ্ঞানমঞ্চও

admin August 5, 2024

আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৫ আগস্ট:

যখন তখন বাড়ির ভিতর জ্বলে উঠছে আগুন। আগুনে পুড়ে যাচ্ছে জামাকাপড়, বিছানা, বাড়িতে রাখা পলিথিন। কিন্তু কেন, কোথা থেকে আগুন জ্বলছে, ঠাওর করতে পারছেন না বাড়ির সদস্যরাই। ডাকা হয়েছে দমকল, এসেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা, কেউই এখনও পর্যন্ত কিছু বুঝতে পারেননি। আগুন তবে লাগছে কোথা থেকে, প্রতিবেশীদের কাছেও সেটা আশ্চর্যের!
তাই বাঁকুড়ার সিমলাপাল ব্লকের জামবেদিয়া গ্রামের তপন লোহারের বাড়িতে রহস্যজনক আগুন দেখতে ভিড় জমান পড়শিরা।

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের জামবেদিয়া গ্রামের একচিলতে টিনের চালের মাটির বাড়ি তপন লোহারের। সেই বাড়িই ভাগ করে থাকেন তপন লোহার ও তাঁর ভাই সঞ্জয় লোহারের পরিবার। সপ্তাহ দুই আগে আচমকাই বাড়ির রান্নাঘরের একাংশে আগুন জ্বলতে দেখেন পরিবারের সদস্যরা। প্রথমে পরিবারের লোকজন ভেবেছিলেন রান্নায় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছে। ব্যাপারটায় গুরুত্ব না দিয়ে তড়িঘড়ি আগুন নিভিয়ে ফেলেন পরিবারের লোকজন। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের কখনও গোয়াল ঘরে, আবার কখনও ঠাকুর ঘরে টাঙানো ক্যালেন্ডারে আগুন লেগে যায়।
এরপর থেকে কোনওদিন দিনে তিন বার, আবার কোনওদিন চারবার, বাড়ির কোথাও না কোথাও জ্বলে উঠছে আগুন। আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে জামাকাপড় এমনকি বিছানাও। রহস্যময় আগুনের আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না পরিবারের লোকজন। চাষাবাদ ছেড়ে পরিবারের সদস্যরা তাকিয়ে রয়েছেন বাড়ির কোথাও আবার হঠাৎ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে দমকল ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েও আগুন লাগার কারন খুঁজে পাননি।

খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা ওই বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। গোটা বাড়ি ঘুরে দেখেন। তবুও রহস্যের কিনারা করতে পারেননি কেউই। তবে তাঁদের দাবি, এই আগুন কোনও অলৌকিক ঘটনা নয়, বাড়িতে কোনও দাহ্য গ্যাস উৎপন্ন হওয়ার ফলেও এই আগুন লাগছে না। কেউ বা কারা উদ্যেশ্যপ্রণোদিত ভাবে এই আগুন লাগিয়ে থাকতে পারে।
খাতড়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “ফসফিন বা মিথেন জাতীয় কোনও গ্যাস উৎপন্ন হওয়ার ফলে আগুন লেগে থাকার মতো ঘটনা নয়। অলৌকিক বিষয় তো নয়ই। পরিবারের সদস্যদের বুঝিয়ে এসেছি, যাতে প্ররোচনায় পা না দিয়ে ওঝা-তান্ত্রিকের কাছে না যান। একবার যেখানে আগুন লাগছে, সেখানে দ্বিতীয়বার আগুন লাগছে না। আগুন লাগছে সিন্থেটিক জিনিসে। আগুন লাগছে, সেটার প্রত্যক্ষদর্শী কেউ নেই। আমরা এখনও কোনও কারণ খুঁজে পায়নি। কয়েকদিন সময় নিয়েছি।” তিনি জানিয়েছেন, তাঁরা থাকাকালীন আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। আগুন যে কেউ লাগিয়ে থাকতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

Post Views: 497
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN