+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ অভিভাবক ফোরামের

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ অভিভাবক ফোরামের

admin July 16, 2020

আমার কথা, পশ্চিম বর্দ্ধমান, ১৬জুলাইঃ

দীর্ঘ কয়েকদিন ধরে শহর দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ফি নিয়ে যে বিক্ষোভ কর্মসূচী চলছিল অভিভাবকদের তরফে সেই বিক্ষোভে একচুলও নাড়ানো যায়নি স্কুল কর্তৃপক্ষকে। তাঁরা তাদের সিদ্ধান্তে অনড়। তাই শেষে নিরুপায় হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তাঁরা। প্রায় আঠারোটি স্কুলের দু’শ জন অভিভাবক এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। তাদের অভিযোগ করোনা সংক্রমন এড়াতে সরকার থেকে রাজ্যে লকডাউনের কারনে বেশিরভাগ অভিভাবকদের আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। এমতবস্থায় স্কুল কর্তৃপক্ষ তাদের আর্থিক দিকটি বিবেচনা না করেই স্কুলের টিউশন ফি সহ অন্যান্য ফি বাড়িয়ে দিয়েছেন। ফলে তাদের উপর ভীষণভাবে চাপের মধ্যে পড়ে গেছেন। তাই তাঁরা স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান যাতে ফি’র বিষয়টি নিয়ে তাঁরা বিবেচনা করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের সেই আবেদনে সাড়া না দেওয়ায় তাঁরা স্কুলের সামনে আন্দোলনেও সামিল হন। এতেও কর্তৃপক্ষকে নাড়াতে পারেন না তাঁরা। অবশেষে আজ বৃহস্পতিবার তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হন। বিক্ষোভ শেষে অভিভাবকদের তরফে কয়েকজন প্রতিনিধি মহকুমা শাসকের সাথে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, তিনি অভিভাবকদের আছে সমস্ত বিষয়টি শুনেছেন। তাঁরা চাইছেন একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হোক। তবে তিনি সাথে এও জানান যে অভিভাবকদের থেকে তিনি সব সুনলেও স্কুল কর্তৃপক্ষদের থেকেও তাদের বক্তব্য শুনবেন। এরপর বিষয়টি জেলাশাসককে জানাবেন। এরপর জেলাশাসক যদি অনুমতি দেন তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি ত্রিপাক্ষিক বৈঠক ডাকার ব্যবস্থা করবেন।

Post Views: 2,079
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN