+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে ধসের আতঙ্কে অন্যত্র মাথা গোঁজার ঠাই খুঁজচ্ছেন অসহায় গ্রামবাসীরা

Ad Image
Ad Image

অন্ডালে ধসের আতঙ্কে অন্যত্র মাথা গোঁজার ঠাই খুঁজচ্ছেন অসহায় গ্রামবাসীরা

admin July 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮জুলাইঃ

খনি অঞ্চলে ধস একটা নিত্যদিনের ব্যপার হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই অন্ডালের জামবাদ খোলামুখ খনির কারণে একটা পুরো বাড়ি মাটির তলায় তলিয়ে যাওয়ায়,মৃত্যু হয় এক মহিলার।

গত তিনদিন  আগেই আবার অন্ডালের হরিশপুর এলাকায় ধস হয় গ্রামের মূল রাস্তায়। তারপর থেকেই আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের। ধসের ঠিক একদিন পরেই আবার গ্রামের বাড়িগুলিতে ফাটল দেখা দিতে শুরু করলে গ্রামবাসীদের আতঙ্ক আরো বেড়ে যায়। হটাৎ গ্রাম যদি মাটির তলায় তলিয়ে যায় তাহলে তো প্রাণে মারা যাবেন সকলেই। এই আশঙ্কায় ভুগছেন তারা।

এই অবস্থায় গ্রামের মানুষ শুধু একটাই দাবি করেন প্রশাসন ও ইসিএলের কাছে সেটা শুধু পুনর্বাসন চায় তারা। গতকাল অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে এলে গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। যদিও আজও পর্যন্ত ইসিএলের তরফে পুনর্বাসন নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি এমনটাই জানান স্থানীয়রা।

গ্রামবাসী আনন্দ চৌধুরী জানান, প্রশাসন ও ইসিএল সংস্থা তাদের গ্রামের পুনর্বাসন নিয়ে কোনো সঠিক উত্তর দিতে পারছেন না। তাই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হচ্ছেন অনেকেই। একেই এখন দেশ তথা রাজ্য জুড়ে করোনার যে ভয়াবহ আবহ  চলছে তাতে হটাৎ নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র কোনো স্থানে মাথা গুঁজেও শান্তিতে নেই হরিশপুর গ্রামের মানুষ।

Post Views: 1,147
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN