+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   ঘরের ভিতর ধস, আতঙ্কে আইসিডিএস সেন্টারে আশ্রয় নিল পরিবার

Ad Image
Ad Image

ঘরের ভিতর ধস, আতঙ্কে আইসিডিএস সেন্টারে আশ্রয় নিল পরিবার

admin October 3, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ৩ অক্টোবর:

ধসের ফলে ঘরের মেঝেতে তৈরি হয়েছে গর্ত । আতঙ্কে গোটা পরিবার ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে আইসিডিএস সেন্টারে । পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ার ঘটনা ।

নবগ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথের মুসলিম পাড়ায় শেখ রসু নামে এক ব্যক্তির ঘরের মেঝেতে ধ্বসের ফলে তৈরি হয়েছে গর্ত । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । মাঝে মধ্যে গোটা ঘর কেঁপে উঠছে বলে জানাই পরিবারের সদস্যরা । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানে তিনি পরিবারটিকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন একটি আইসিডিএস সেন্টারে । বর্তমানে সেখানে রয়েছে পরিবারের সদস্যরা । গৃহকর্তা শেখ রসু বলেন বুধবার আচমকা, গোটা ঘরটি কেঁপে ওঠে বেশ কয়েকবার । কিছুক্ষণ পর ঘরের মেঝেতে দু’জায়গায় ধসের ফলে তৈরি হয় গর্ত । ঘরটিতে বসবাস করে পরিবারের ১২ জন সদস্য । যখন তখন ঘরটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানান তিনি । পঞ্চায়েত সদস্য শেখ সিরাজ জানান ধসের খবর পাওয়া মাত্র পরিবারটিকে আইসিডিএস সেন্টারে থাকার ব্যবস্থা করা হয়েছে । তিনি অভিযোগ করেন বসতি এলাকার খুব কাছে রয়েছে ইসিএলের সোনপুর বাজারি প্রকল্পের খোলা মুখ খনি । সেখানে দিনের অধিকাংশ সময় ব্লাস্টিং করা হয় । যার ফলে গোটা এলাকাটি বিপজ্জনক হয়ে উঠেছে । বছর দুয়েক আগে নবগ্রাম ফুটবল মাঠেও ধ্বসের ঘটনা ঘটেছিল । তিনি আরও বলেন সম্প্রতি নবগ্রাম গ্রামের অধিকাংশ জায়গা ইসিএল সিবি অ্যাক্টে অধিগ্রহণ করেছে । পুনর্বাসন না দিয়েই খাতা-কলমে এখন জমির মালিক ইসিএল ।

বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘরটির সামনে দাঁড়িয়ে সিরাজ বলেন শেখ রাসুর বাড়িতে ধসের ঘটনাটি সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিকদের জানানো হয়েছে । এখনো তারা কেউ খোঁজ নিতে আসেনি । বিকেলের মধ্যে আধিকারিকরা ঘটনাস্থলে না এলে পরিবারটিকে নিয়ে এলাকাবাসীরা সংস্থার এরিয়া অফিসের সামনে ধর্নায় বসবে ।

Post Views: 448
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN