+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এইচ এফ সি এল কলোনির বাসিন্দাদের উপর বিদ্যুৎ সংস্থার (WBSEDCL) দাদাগিরি?

Ad Image
Ad Image

এইচ এফ সি এল কলোনির বাসিন্দাদের উপর বিদ্যুৎ সংস্থার (WBSEDCL) দাদাগিরি?

admin July 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ

নিয়মিত বিদ্যুতের বিল দেওয়া সত্ত্বেও সিকিউরিটি বাবদ প্রায় ছয় লক্ষ টাকা(৫,৬৮,৮৩২/-) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার টাউনশিপে বসবাসকারী আবাসিকদের যা তাদের কাছে ভীষণ রকম অত্যাচারের সামিল।

দুর্গাপুরের এই এইচ এফ সি এল কলোনিতে বাস করেন ১৬৮টি পরিবার যার মধ্যে বেশির ভাগই বরিষ্ট নাগরিক। তাদের অভিযোগ নিয়মিত বিদ্যুতের বিল জমা দেওয়ার পরেও চলতি মাসের ৭ তারিখে আচমকাই ডাব্লুউবিএসইডিসিএলের তরফে প্রায় ছয় লক্ষ টাকা সিকিউরিটি বাবদ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সাথে সেই নোটিশে এও উল্লেখ করা হয়েছে যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিকিউরিটির টাকা জমা না দেওয়া হয় তাহলে ওই টাউনশিপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এমতবস্থায় এত টাকা জমা করা তাদের পক্ষে সম্ভব নয়। বিদ্যুৎ দপ্তরের এহেন অমানবিক আচরনের বিরুদ্ধে আজ রবিবার সকালে বিধাননগরের পনেরশো মোড়ে হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার এক আধিকারিকের বাড়ির সামনে তাঁরা উপস্থিত হন। তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ওই আধিকারিকের হাতে তাঁরা তুলে দেন। গৌতম বিশ্বাস নামে ওই আধিকারিক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও আশ্বাস দেন।

Post Views: 1,844
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN