+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Ad Image
Ad Image

দুর্গাপুরের প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

admin November 16, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৬ নভেম্বরঃ

প্রয়াত প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বিজোনের ১২/৪৩ আইনস্টাইন অ্যাভিন্যুতে। ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। তবে গত কয়েকদিনে শহরে ক্রমশ বাড়তে থাকা চুরির ঘটনায় একদিকে যেমন আতঙ্কিত শহরবাসী, তেওনি নিরাপত্তা নিয়েও তুলছে প্রশ্ন।

দুর্গাপুর নগর নিগমের ৪নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা প্রয়াত স্বরূপ (পবিত্র) মুখার্জির স্ত্রী হৈমী মুখার্জি বাড়িতে তালা বন্ধ করে বাবার বাড়ি গিয়েছিলেন। এরপর আজ শনিবার সকাল ১০টা নাগাদ তিনি বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতর রীতিমতো তান্ডব চালিয়েছে দুষ্কৃতিরা। আলমারি ভাঙ্গা, সমস্ত জিনিসপত্র ঘরে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। সন্দেহ হওয়ায় ভেতরে ঢুকে দেখেন কে বা কারা বাউন্ডারির লোহার দরজা ভেঙে ঘরের পেছনের দরজা ভেঙে লুটপাট চালিয়েছে। পাড়ায় দুটি বাড়ি পরে সিসিটিভি লাগানো রয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনা প্রসঙ্গে পাড়া প্রতিবেশীরা জানান এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি তারা আতঙ্কিত। অভিযোগ জানানো হয়েছে নিউটন ফাঁড়িতে। লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলংকার চুরি গেছে।

গৃহকর্তী হৈমী মুখার্জি বলেন, তিনি বাপের বাড়ি গিয়েছিলেন, বেশ কিছু দিন তালা বন্ধ ছিল বাড়ি। এর আগে ও তালা বন্ধ করে গেছেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এর মাঝে ১২ ই নভেম্বর ওনার ছেলে একবার এসেছিল।

Post Views: 6,173
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN