+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ক্রমবর্ধিত করোনা প্রতিরোধে ফের প্রশাসনিক নিয়মে রদবদল, কার্যকরী আগামীকাল (২০ জুলাই) থেকে

Ad Image
Ad Image

দুর্গাপুরে ক্রমবর্ধিত করোনা প্রতিরোধে ফের প্রশাসনিক নিয়মে রদবদল, কার্যকরী আগামীকাল (২০ জুলাই) থেকে

admin July 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ

শিল্পাঞ্চল দুর্গাপুরে ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এই বর্ধিত সংখ্যা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। একদিকে যেমন চিন্তা কিভাবে করোনার থাবা থেকে শিল্পাঞ্চলবাসীকে বাঁচানো যায় তেমনই অন্যদিকে চিন্তা কিভাবে শিল্পাঞ্চলবাসীর জীবনযাত্রাকে স্বাভাবিক রাখা যায়। এই চিন্তাভাবনাকে ফলপ্রসূ করতে আজ রবিবার দুর্গাপুর নগর নিগমে একটি জরুরী বৈঠক করা হল। এই বৈঠকটি হল দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর পুলিশ ও দুর্গাপুর নগর নিগমের মধ্যে। বৈঠকে অংশ নিয়েছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, বিভিন্ন পুলিশ আধিকারিকগণ, মহানাগরিক দিলীপ অগস্তি সহ মেয়র পারিষদ ও কাউন্সিলররা।

এদিনের বৈঠক শেষে ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান যে, করোনা প্রতিরোধে শহর দুর্গাপুরে যত রকমের সমস্যা আছে সেই সমস্ত সমস্যা সমাধানে সমস্ত রকমের পদক্ষেপ নিতে প্রস্তুত পুলিশ প্রশাসন। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে বাজার সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে তা নিয়ে মূলতঃ আজকের বৈঠকে আলোচনা করা হয়। যার মধ্যে রয়েছে হাসপাতালে করোনার চিকিৎসা পরিষেবার আরো উন্নতি, রোগীর পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সে সার্ভিসে চালকদের ভীতি দূর করার ক্ষেত্রে সচেতনতা, করোনায় কোনো রোগীর মৃত্যু হলে তার দাহকার্য কোথায় কিভাবে করা হবে তা নিয়েও ভাবনা চিন্তা চালানো হচ্ছে। এর পাশাপাশি দুর্গাপুরের যে সমস্ত বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে অসুবিধা হচ্ছে সেই সমস্ত বাজারগুলি যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে দুর্গাপুর বনিক সভার সাথেও আলোচনা করে তার সিদ্ধান্ত নেওয়া হবে। সাথে তিনি এও জানান যে, করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক নিয়ে ধারাবাহিক অভিযান চালানো হবে, আর বিষয়টি যাতে সঠিকভাবে কার্যকরী করা হয়, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কড়া মনোভাব রাখবে।

অপরদিকে মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, করোনার সংক্রমন যেভাবে শহরের বুকে বাড়ছে তা প্রতিরোধে এবার আরো কড়া হবে প্রশাসন। আর তার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের তরফে। দুর্গাপুর বনিকসভার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল থেকে দুর্গাপুরের সমস্ত বাজার সকাল ৮টায় খুলবে আর বেলা ১টার মধ্যেই তা বন্ধ করে দেওয়া হবে। অবশ্য এই সময়সীমার বিধি নিষেধ ওষুধের দোকান ও অত্যাবশ্যকীয় পন্যের ক্ষেত্রে কার্যকরী হবে না। এর পাশাপাশি তিনি আরো জানান শহরের সমস্ত রেস্তোরাঁ ও হোটেলগুলি খোলা থাকবে শুধুমাত্র হোম ডেলিভারীর জন্য। রেস্তোরা ও হোটেলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন না কেউ। এই নিয়মগুলি মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগমের অন্তর্ভুক্ত শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হবে।

Post Views: 15,590
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN