+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জিতেন ফিরছেন তৃণমূলে? পিছনে দুর্গাপুরের প্রভাবশালী

Ad Image
Ad Image

জিতেন ফিরছেন তৃণমূলে? পিছনে দুর্গাপুরের প্রভাবশালী

admin December 2, 2024

আমার কথা, মুনমুন দত্ত, ২ ডিসেম্বরঃ

মেয়ের বিয়ের অনুষ্ঠানের পরই কি ফের তৃণমূলে ফিরবে জিতেন তেওয়ারি ? দুর্গাপুরের তৃণমূল ঘনিষ্ঠ এক প্রভাবশালীর হাত ধরেই জিতেন তৃণমূলে ফিরতে পারে বলে জল্পনা। যদিও এই জল্পনা নাকচ করে দেন তৃণমূলের জেলা সভাপতি।

বর্তমান বিজেপি নেতা জিতেন তেওয়ারি একসময় ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা। জেলার রাজনীতিতে তিনিই ছিলেন শেষ কথা। দল রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম জিতেন তেওয়ারিকে দায়িত্ব দেওয়া হয় আসানসোল কর্পোরেশনের মেয়র পদে। তারপর দলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাকে। বিধায়কও হন তিনি। একসাথে একাধিক দায়িত্ব পাওয়ার পর জিতেনের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে তার দাপটে জেলার রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েন দলের পুরনো বহু নেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে আচমকায় দল ছাড়েন জিতেন।যোগ দেন বিজেপিতে। পদ্ম প্রতীকে বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে নির্বাচনে পরাজিত হন তৃণমূলের নরেন চক্রবর্তীর কাছে । এর মাঝে বয়ে গেছে বেশ কিছুটা সময়। জিতেন তৃণমূলে ফিরতে পারে এরকম জল্পনা শোনা গেছে বেশ কয়েকবার। বর্তমানে আরও একবার সেই জল্পনা ছড়িয়েছে জেলার রাজনীতিতে। সূত্রের খবর দুর্গাপুরের তৃণমূল ঘনিষ্ঠ এক প্রভাবশালী ব্যবসায়ী তথা প্রশাসনিক পদে থাকা এক কর্তার হাত ধরেই তৃণমূলের ফিরতে চলেছেন তৃণমূলে। জিতেন বাবু এখন ব্যস্ত রয়েছেন তার মেয়ের বিয়ে নিয়ে। সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের বহু নেতা, যার মধ্যে অন্যতম তাঁর এক সময়ের প্রতিদ্বন্দী পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এতেই জল্পনা আরো জোরদার হয়েছে। আর সেই অনুষ্ঠান সম্পূর্ণ হলেই নাকি তৃণমূলে তিনি ফিরবেন বলে ছড়িয়েছে জল্পনা । যদিও এই ঘর আপসীর বিষয়ে তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এরকম কোন সম্ভাবনা আপাতত নেই। উনি তৃণমূল দলের সাথে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে গেছেন। তাই ফের তৃণমূলে ফিরে আসার দরজা উনার জন্য বন্ধ করে রাখা আছে বলে জানান তিনি । পাশাপাশি তিনি এও বলেন কেউ নিজে থেকে দলে ফিরে আসতে চাইতেও পারেন। তবে দল তাকে নিবে কিনা সেটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। তবে জিতেন তেওয়ারি ফিরে আসুক দলের জেলা সভাপতি হিসেবে তিনি সেটা চান না বলে সাফ জানেন। জিতেনের দলে ফেরার বিষয়টি এখন জেলার রাজনীতিতে জোড় জল্পনা ছড়িয়েছে। এখন দেখার সেই জল্পনা সত্যি হয়, নাকি জল্পনা থেকে যায় জল্পনাতেই।

Post Views: 35,703
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN