+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার ভয়ে দুর্গাপুরে আচমকাই মিনিবাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, ক্ষুব্ধ মহকুমা শাসক

Ad Image
Ad Image

করোনার ভয়ে দুর্গাপুরে আচমকাই মিনিবাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, ক্ষুব্ধ মহকুমা শাসক

admin July 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ

শহর দুর্গাপুরে ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। জীবিকার আগে রয়েছে প্রাণ বাঁচানোর তাগিদ আর সেই কারনে আগামীকাল অর্থাৎ ২০জুলাই থেকে মিনিবাস পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিলো মিনিবাস অ্যাসোসিয়েশন। সোমবার থেকে প্রান্তিকা থেকে শহরের যে সমস্ত রুটে মিনিবাস চলাচল করে সেই সমস্ত রুটের পরিষেবা আপাতত বন্ধ থাকবে বলে জানালেন এই অ্যাসোসিয়েসনের সম্পাদক কাজল দে।

কাজলবাবু জানান যে, “দুর্গাপুরে যে হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশঃ তাতে আমরা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। আমাদের যারা কর্মীরা আছেন তাঁরা ভয় পাচ্ছে। তাদের আমরা নিরাপত্তা দেবো কিভাবে? শুধু তাই নয় যারা নিত্যযাত্রী তাঁরা আমাদের লক্ষ্মী। তাদের নিরাপত্তাও আমাদের দেখতে হয়। যেভাবে করোনা ভাইরাস ছড়াছে তাতে একজন কোনো যাত্রীর মধ্যে যদি এই ভাইরাস থাকে তার থেকে অন্যান্য যাত্রীদের মধ্যেও সেই ভাইরাস ছড়াতে পারে। তাই যাত্রী ও কর্মীদের স্বার্থে আমরা এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বেনাচিতি, সিটিসেন্টার, সেপকো, সগড়ভাঙ্গা, ডিভিসি মোড় সহ যে সমস্ত রুট দিয়ে বাস চলাচল করে তার মধ্যে বেশ কিছু জায়গায় করোনার সংক্রমন ধরা পড়েছে।   তাই সেই অবস্থায় দাঁড়িয়ে আপাতত মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে আচমকাই শহরে মিনিবাস পরিষেবা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে কোনো তথ্য নেই মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে বলে জানান তিনি। মহকুমা শাসক বলেন “মিনিবাস পরিষেবা বন্ধের বিষয়ে আমাকে ওনারা কিছু জানাননি। সরকারের থেকে অনুমতি নিয়ে ওনারা মিনিবাস চালাচ্ছেন অথচ আমাদের না জানিয়ে হঠাৎ করেই যদি এভাবে পরিষেবা বন্ধ করে দেন তাহলে তাঁরা সরকারের দেওয়া সুবিধার অপব্যবহার করছেন। সেক্ষেত্রে আমরা ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। কারন আমাদের না জানিয়ে এভাবে আচমকা তাঁরা পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেনন না।”

তবে এই বিষয়ে মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক কাজল দে জানান যে, “আমরা দুর্গাপুরের পরিবহন আধিকারিককে আমি মৌখিকভাবে জানিয়েছি। যেহেতু আজ রবিবার তাই লিখিত জানাতে পারিনি। আগামীকাল ওনাকে আমি লিখিত জানাবো।”

Post Views: 3,760
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN