+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে নার্সিংহোম মালিকের স্ত্রীর রহস্যমৃত্যু, আটক স্বামী

Ad Image
Ad Image

দুর্গাপুরে নার্সিংহোম মালিকের স্ত্রীর রহস্যমৃত্যু, আটক স্বামী

admin December 14, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৪ ডিসেম্বর:

স্ত্রীয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। আটক স্বামী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ এলাকায়।
বুদবুদের রিঙ্কির সাথে বছর সতেরো আগে বিয়ে হয় বিধাননগরের কালীগঞ্জের বাসিন্দা রণবীর শিকদারের সাথে। রণবীর সিকদারের বিধাননগরে একটি নার্সিংহোম চালান। রিঙ্কির বাবার অভিযোগ বিয়ের পর থেকেই রণবীর রিঙ্কিকে সন্দেহ করতো আর তা নিয়ে অশান্তিও লেগে থাকতো নিত্যদিন। এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছোয় গতকাল অর্থাৎ শুক্রবার। রিঙ্কির বাবা ও ও তার সন্তানের একসাথে জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে। কিন্তু এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয়। তারপরেই রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
রিঙ্কির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে রনবীর শিকদার। নিউটাউনশিপ থানায় রনবীর শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে রনবীরকে।
মৃতা মহিলার বাবা আসিস দেবের অভিযোগ, মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। গতকাল আমার মেয়েকে মেরে টানিয়ে দিয়েছে। মৃত্যুর সুবিচার চাইছি। ময়না তদন্তর জন্য রিঙ্কির মৃতদেহ প্রথম দুর্গাপুর মহকুমা হাসপাতাল পড়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

Post Views: 6,488
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN