+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   ডিজিটাল যুগে মূদ্রণ সাংবাদিকতার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভা

Ad Image
Ad Image

ডিজিটাল যুগে মূদ্রণ সাংবাদিকতার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভা

admin December 22, 2024

আমার কথা, বর্ধমান, ২২ ডিসেম্বরঃ

‘ডিজিটাল যুগে মূদ্রণ সাংবাদিকতার প্রাসঙ্গিকতা’ শীর্ষক বিষয়ে মনোজ্ঞ আলোচনা হয়ে গেল বর্ধমান টাউন হল ময়দানে। ভারত সংস্কৃতি উৎসবের অনুষ্ঠান মঞ্চে আয়োজিত এদিনের আলোচনায় অংশ নেন ইন্ডিয়ান এক্সপ্রেস ডিজিটালের সাংবাদিক জয়প্রকাশ দাস , খবর সাতদিন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সাংবাদিক সৌগত সাঁই এবং আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী। অনুষ্ঠানের সূত্রধার এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল।

বক্তারা এদিনের আলোচনায় ডিজিটাল মিডিয়ার গতিশীলতা ও জনপ্রিয়তার মতো সদর্থক বিষয়গুলির পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতার গুণমানের অবনমন , সাংবাদিকতার নামে পেইড নিউজ , প্রমোশন , ফেক নিউজ , ফ্যাক্ট চেকিংয়ের অভাব , সহজলভ্যতা , সেনসেশন তৈরির প্রবণতা বিষয়ে তথ্যঋদ্ধ বক্তব্য রাখেন। ডিজিটাল সাংবাদিকতার কিছু প্রসঙ্গে সাধারণ্যে অশ্রদ্ধা এবং এই ধারার সাংবাদিকদের সরকার স্বীকৃত পরিচয়পত্র না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

আলোচনার শেষ পর্বে সঞ্চালক ঋষিগোপাল মণ্ডল বলেন , ডিজিটাল সাংবাদিকতা আসলে যুগের চাহিদা। সময়ের চাহিদা। এই চাহিদার গুরুত্ব বুঝেই প্রায় সব বড় প্রিন্ট মিডিয়া হাউস তাদের ডিজিটাল বা ই-সংস্করণ প্রকাশ করছে। মূদ্রণ মাধ্যমের প্রাসঙ্গিকতা বরাবরই ছিল। আছে এবং থাকবেও। তবে ডিজিটাল মিডিয়া সম্পর্কে নেতিবাচক ধারণা বদলানোর দায় ও দায়িত্ব ডিজিটাল মিডিয়ার সংবাদকর্মীদেরই নিতে হবে।

Post Views: 248
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN