+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেনাচিতির পর এবার কন্টেইনমেন্ট জোন হল সিটি সেন্টারে

Ad Image
Ad Image

বেনাচিতির পর এবার কন্টেইনমেন্ট জোন হল সিটি সেন্টারে

admin July 20, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ

দুর্গাপুরের সেপকো টাউনশিপ, বেনাচিতির পর এবার শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দুইটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হল। গতকাল রবিবার রাতে সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ ও অহল্যাবাঈ পথ এই দুটি জায়গাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সাথে জীবানুনাশক স্প্রেও করা হয় এলাকা দুটিতে।

প্রসঙ্গতঃ ম্যাক্সমুলার পথে একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন। এদিকে অহল্যাবাঈ পথেও এক চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন। বিষয় দুটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র সিটি সেন্টার জুড়ে। এরপরেই ওই এলাকা দুটি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়।

এদিকে শহর দুর্গাপুরে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে বিষয়টি যাতে নাগালের বাইরে না বেরিয়ে যায় তাই রবিবার মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম একটি বৈঠক করে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে দুর্গাপুরের বিভিন্ন বাজার সহ দোকানপাট সকাল ৮-১পর্যন্ত্য খোলা থাকবে। শুধু তাই নয় পুলিশ প্রশাসনের তরফেও আশ্বাস দেওয়া হয় শহরে এবার মাস্ক অভিযান খুব কড়া মনোভাবের সাথে চালানো হবে।

আসান্সোল-দুর্গাপুর পুলিশ কমিসনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা সিটি সেন্টারের কন্টেইনমেন্ট জোন দুটি পরিদর্শনে গিয়ে জানান যে, “এখনও পর্যন্ত্য এই দুটি জায়গায় কোনো কমিউনিটি সংক্রমন নেই। তআও আমরা বিষয়টি নজরে রাখছি। এছাড়াও ডিসিপি(পূর্ব) আরো জানান যে, আমরা মাস্ক অভিযান চালাচ্ছি প্রতিদিন। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।”

Post Views: 10,449
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN