+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উপহার কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত ডিএসপি কর্মীর, জখম স্ত্রী

Ad Image
Ad Image

উপহার কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত ডিএসপি কর্মীর, জখম স্ত্রী

admin January 25, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৫ জানুয়ারীঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীর। ওই একই দুর্ঘটনায় জখম হয়েছেন ওই ব্যাক্তির স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের শ্যামপুর এলাকায়।

দুর্গাপুর ইস্পাত কারখানার র’ মেটেরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্ট বিভাগে কাজ করতেন নির্মল দাস(৬১) নামে ওই কর্মী। শ্যামপুর এলাকায় বসবাস করতেন তিনি। ওনার এক সহকর্মীর ছেলের বিয়ে উপলক্ষ্যে স্ত্রীকে সাথে নিয়ে বিয়ের উপহার কিনতে যাচ্ছিলেন নির্মলবাবু শুক্রবার। সন্ধ্যে আনুমানিক ৭টা ৩০ নাগাদ শ্যামপুর মোড়ের কাছে নির্মলবাবুর স্কুটি বালিতে স্কিট করে। সস্ত্রীক ছিটকে পড়েন রাস্তার উপর। একটি ডাম্পার নির্মলবাবুর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন নির্মলবাবুর স্ত্রী। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্মলবাবু ২০২৩ সালে ডিসেম্বর মাসে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক্বে ছায়া নেমে এসেছে কারখানার শ্রমিক মহলে।

Post Views: 5,671
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN