+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিটিসেন্টারে প্রশস্ত করা হছে আরো একটি রাস্তা, হল শিলান্যাস

Ad Image
Ad Image

সিটিসেন্টারে প্রশস্ত করা হছে আরো একটি রাস্তা, হল শিলান্যাস

admin January 31, 2025

আমার কথা, দুর্গাপুর, ৩১ জানুয়ারীঃ

যত দিন যাচ্ছে ততই শহর দুর্গাপুরে বাড়ছে চাপ। একদিকে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও। ফলে যান বাহনের চাপ সামলাতে শহরের ভিতরে রাস্তা প্রশস্ত করার তাগিদ অনুভব করছে প্রশাসন। তাই শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের বিভিন্ন দিকের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ। ইতিমধ্যেই গান্ধী মোড় থেকে বিধাননগর পর্যন্ত্য ফোর লেনের কাজ শুরু হয়ে গেছে। এবার এই এলাকায় আরো একটি রাস্তা চওড়া করার উদ্যোগ নিল স্বয়ংশাসিত এই সংস্থা। দুর্গাপুর নগর নিগমের সামনে থেকে কবিগুরু সরণি পর্যন্ত্য চার লেনের কাজ শুরু হতে চলেছে, যার শিলান্যাস হল শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, রাজ্যের পঞ্চায়েত, সমবায় ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপধ্যায়, প্রশাসনিক বোর্ডের সদস্যরা।

এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত জানান, শহর নানাভাবে বেড়ে উঠছে, চাপ বাড়ছে যানবাহনের, শহরে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলি তাই ফোর লেন করা হচ্ছে l ফোর লেনের  সঙ্গে থাকবে বিউটিফিকেশন ফাউন্টেন, পর্যাপ্ত লাইট, কোথাও কোথাও বসবে স্ক্যাল্পচার, থাকবে কিয়স্ক। রাস্তা নির্মাণ করতে ৬ কোটি টাকা খরচা হবে।

Post Views: 5,924
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN