+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মহিলা কর্মীদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ অর্পিতা ঘোষের

Ad Image
Ad Image

মহিলা কর্মীদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ অর্পিতা ঘোষের

admin February 22, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ২২ ফেব্রুয়ারীঃ

মহিলা কর্মীদের আরও সক্রিয় হতে হবে, মাসে অন্তত একবার প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়াতে হবে বলে বার্তা দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভানেত্রী অর্পিতা ঘোষ। শনিবার পাণ্ডবেশ্বর এ মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলনে এই বার্তা দেন তিনি। সম্মেলনটি হয় পাণ্ডবেশ্বর এর অজয় নদী সংলগ্ন পঞ্চপান্ডব মন্দির এলাকায়। অনুষ্ঠানে অর্পিতা দেবী ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের উপাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায়, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ জেলার প্রতিটি ব্লকের সভাপতি সহ কর্মী সমর্থকরা। নরেন্দ্রনাথ বাবু বলেন মহিলারা হল দলের শক্তি। প্রতিটি নির্বাচনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করে। দলের প্রতিটি বার্তা তৃণমূল স্তরে তারা ছড়িয়ে দেয়। ২০২৬ এর বিধানসভা ভোটেও মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের একই ভূমিকায় দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্পিতা দেবী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি মহিলাদের সশক্তিকরণকে গুরুত্ব দিয়েছেন। স্বাবলম্বী করতে মহিলাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন তিনি । যার সুফল বাংলার প্রতিটি ঘরে মহিলারা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলি আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে । তিনি বলেন ২০২৬ এ বিধানসভা ভোট, তাই এখন থেকেই মহিলা কর্মীদের ময়দানে নামতে হবে। নিবিড় জনসম্পর্ক গড়তে মাসে অন্তত একবার করে এলাকার প্রতিটি বাড়িতে দলের মহিলা কর্মীদের যাওয়ার পরামর্শ দেন তিনি।

Post Views: 356
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN