+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘তোতা ময়না কি কাহানি’ গান গেয়ে মোদি ও নির্বাচন কমিশনকে বিঁধলেন সাংসদ

Ad Image
Ad Image

‘তোতা ময়না কি কাহানি’ গান গেয়ে মোদি ও নির্বাচন কমিশনকে বিঁধলেন সাংসদ

admin March 6, 2025

আমার কথা, দুর্গাপুর, ৫ মার্চঃ

‘নরেন্দ্র মোদি তোতা, আর নির্বাচন কমিশন খাঁচায় বন্দি ময়না’, তারপরেই ফকিরা সিনেমার ‘তোতা ময়না কি কাহানি’ গান গেয়ে নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে বিঁধলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। ভুতুড়ে ভোটার খুঁজতে তৎপর হয়েছে রাজ্য তৃণমূল। জেলায় জেলায় ও শুরু হয়েছে সেই তৎপরতা। বুধবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দ২’নম্বর ব্লক তৃণমূলের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন,”দশটি বুথ মিলিয়ে একটি করে ক্লাস্টার তৈরির কথা। সেই ক্লাস্টারে ১০ জন বরিষ্ঠ কর্মী থাকবে। তাদের ওপরে থাকবে আরো একজন বরিষ্ঠ কর্মী। সেই ১০ জনের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করবে তাঁরা। তাদের নিয়ে ব্লক তৃণমূলের বৈঠক হবে প্রতি মাসে। আমাদের তৎপরতার সাথে কাজ করতে হবে। বিজেপির কোন প্ররোচনায় পা দেওয়া যাবে না। ভোটার কার্ডের নম্বর এর ওপর আমাদের নজর রাখতে হবে, না হলে মহারাষ্ট্র, হরিয়ানা, গুরগাঁও, দিল্লির বিজেপি লোক ভোট দিয়ে চলে যাবে। নরেন্দ্র মোদি তোতা, আর নির্বাচন কমিশন খাঁচায় বন্দি ময়না।”এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ,জেলা সভাপতির পাশাপাশি প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা সভায় নেত্রী অসীমা চক্রবর্তী, সদস্য রাখি তিওয়ারি,ধর্মেন্দ্র যাদব দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার প্রমূখ।

Post Views: 205
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN