+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এসএমই ১০০ অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের উদ্যোগপতি নরেশ শর্মা

Ad Image
Ad Image

এসএমই ১০০ অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের উদ্যোগপতি নরেশ শর্মা

admin March 7, 2025

আমার কথা, অন্ডাল, ৭ মার্চ:

এ বছরের সর্বভারতীয় ইন্ডিয়া এসএমই ১০০ অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের উদ্যোগপতি নরেশ শর্মা। বৃহস্পতিবার নয়া দিল্লির চানপুরীতে ইন্ডিয়া এস এম ই ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার পান তিনি।

১১তম সর্বভারতীয় স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি (এসএমই) অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় নয়া দিল্লির চানকপুরীর লীলা প্যালেসে। সংস্থার উৎপাদনের গুণগত মান এবং পরিবেশ বান্ধব উৎপাদনের জন্য প্রতিবছর সংস্থার উদ্যোগে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এবার এই পুরস্কারের জন্য সারা দেশের ২৭ হাজার ৪০০ সংস্থা নিজেদের নাম নথিভুক্ত করে। দেশের মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্র থেকে ১৭, উত্তর প্রদেশের ও কর্ণাটকের দশটি করে সংস্থার পাশাপাশি পশ্চিমবাংলা থেকে এবার ছটি সংস্থা এবার এই অ্যাওয়ার্ড পাই। বাংলার ছ’টি সংস্থার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রি মানদন্ডে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করে। বৃহস্পতিবার দিল্লির লীলা প্যালেসে সম্মানীয় অতিথিদের হাত থেকে সম্মান গ্রহণ করেন অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নরেশ শর্মা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী অনুরাগ ঠাকুর, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র সহ অন্যরা।

দিল্লি থেকে শুক্রবার সন্ধ্যায় নরেশ শর্মা জানান এই পুরস্কার প্রাপ্তি আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ যোগাবে। নরেশ বাবুর এই সম্মান প্রাপ্তিতে এখন খুশির হাওয়া পশ্চিম বর্ধমান জেলায় ব্যবসায়ী মহলে।

Post Views: 12,175
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN