+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডাল স্টেশন চত্বরে আগুনে ভস্মীভূত হল কয়েকটি দোকান

Ad Image
Ad Image

অন্ডাল স্টেশন চত্বরে আগুনে ভস্মীভূত হল কয়েকটি দোকান

admin March 8, 2025

আমার কথা, অন্ডাল, ৮ মার্চ:

অন্ডাল চত্বরে আগুন লেগে ভস্মীভূত হল কয়েকটি দোকান। শুক্রবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে। দুর্ঘটনা না নাশকতা ! আগুন লাগার কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য।

শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অন্ডাল রেলস্টেশন চত্বরে। পুড়ে ছাই হয়ে যাই বেশ কয়েকটি অস্থায়ী দোকান। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে ব্যবসায়ীদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রাও। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় পুলিশও। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগায় একটি চায়ের দোকান ও দুটি গোলদারির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। চায়ের দোকানের মালিক বিজয় কেশরী, গোলদারী দোকানের মালিক বাপি দে ও মহেন্দ্র (লালু) যাদবরা জানান আগুনে তাদের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ব্যবসায়ীদের একাংশের ধারণা এটা দুর্ঘটনা অথবা নাশকতাও হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন কিছুদিন আগে রেলের পক্ষ থেকে জোর করে দোকান উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। ব্যবসায়ীদের বাধাই তা সফল হয়নি । তাই নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার সকালে ব্যবসায়ীদের পক্ষে দিলীপ মাঝি বলেন নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটন হবে। আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করুক। এই প্রসঙ্গে রেল প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 7,249
Ad Image
Ad Image
আজকের খবর
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN