+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ডিএসপিতে একই দিনে একাধিক দাবিতে দুদফায় বিক্ষোভ ইনটাকের

Ad Image
Ad Image

ডিএসপিতে একই দিনে একাধিক দাবিতে দুদফায় বিক্ষোভ ইনটাকের

admin March 26, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৬ মার্চঃ

একই দিনে দুর্গাপুর ইস্পাত কারখানায় একাধিক দাবিতে দু’দফায় বিক্ষোভ দেখালো সেইল অধীনস্ত দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়ন। এদিন প্রথম দফায় এনজেসিএস-এর বকেয়াগুলি মিটিয়ে দেওয়া, ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়া, কারখানার বিভিন্ন বিভাগে শূন্য পদে অবিলম্বে কর্মী নিয়োগ সহ মোট ১০ দফা দাবিতে ডিএসপির সিজিএম (আরএমএইচপি) মিলন চ্যাটার্জীর কার্যালয়ের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান ইনটাক নেতাকর্মীরা। বেশ কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শনের পর কর্তৃপক্ষের কাছে ১০ দফা দাবির সমর্থনে একটি স্মারকলিপি জমা দেন তারা। এরপর বিকেলে দ্বিতীয় দফায় হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়নের সাধারন সম্পাদক রজত দিক্ষিতের নেতৃত্বে ডিএসপির প্রশাসনিক ভবনে ইডি (এইচ আর) সুস্মিতা রায়ের কাছে মোট ১৬ দফা দাবির সমর্থনে একটি ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলি যুক্তিসঙ্গত জানিয়ে যাতে সেগুলির দ্রুত সমাধান করা যায় তার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন ইডি (এইচ আর) সুস্মিতা রায়। এই ডেপুটেশনে ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,সহ সভাপতি রানা সরকার প্রমূখ। সংগঠনের সাধারন সম্পাদক রজত দিক্ষিত অভিযোগ করে বলেছেন, “বহুবার দাবি জানানো সত্বেও এনজেসিএস-এর বকেয়াগুলি মেটানো হচ্ছে না। সেই সঙ্গে ৩৯ মাসের বকেয়া এরিয়ারও মিটিয়ে দেওয়া হচ্ছে না। দীর্ঘকাল ধরে কারখানার বিভিন্ন বিভাগে যে শূন্য পদগুলি রয়েছে,সেই পদগুলি পূরণের ক্ষেত্রেও কর্তৃপক্ষ টালবাহানা করে চলেছে। এই সব বিষয়গুলির দ্রুত সমাধানের দাবি আগেও অনেকবার আমরা ডিএসপি কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্ত,কোনো লাভ হয়নি। তাই পুনরায় এই দাবিগুলি পূরণের জন্য আমাদের আবারও ডেপুটেশন দিতে হল আজ”।

Post Views: 229
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN