+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পিকনিক করতে এসে জলে ডুবে মৃত্যু তিন বন্ধুর

Ad Image
Ad Image

পিকনিক করতে এসে জলে ডুবে মৃত্যু তিন বন্ধুর

admin March 27, 2025

আমার কথা, বুদবুদ, ২৭ মার্চঃ

বুদবুদের গোবিন্দ পুর এলাকায় সরেশ পুকুর নামের একটি পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তিন বন্ধু। জানা গিয়েছে ওই তিন যুবক আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঘন জঙ্গলের মাঝে পুকুরের পাড়ে পিকনিক করছিল। দুপুর ১২টার পর  অরিত্র রায়(২৩), কৌশিক পাল(২৩), প্রীতম পাঁচাল(২৪) স্নান করতে নামে। তিনজনকে তলিয়ে যেতে দেখে বীরভূমের বাসিন্দা অপর এক বন্ধু লোকনাথ সাহা(২৩) বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পাশের গ্রামের মানুষকে গিয়ে খবর দিলে গ্রামের মানুষ ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা ও বুদবুদ থানার পুলিশ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। অনেক খোঁজাখুঁজির পর অরিত্র, কৌশিক ও প্রীতমের নিথর দেহ উদ্ধার হয়। চারজনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

Post Views: 3,079
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN