বিজেপির যোগদান কর্মসূচী, কটাক্ষ বিরোধীদের
আমার কথা, অন্ডাল, ১ এপ্রিল:
অন্ডাল রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে যোগদান শিবির আয়োজন করে বিজেপি। শিবিরে তৃণমূল সিপিএম ছেড়ে ৩০ জন দলে যোগ দিয়েছে বলে দাবি বিজেপির। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, জয়ন্ত মিশ্র সহ অন্যরা। দেবতনু বাবু বলেন ২০২৬-এ বিধানসভা নির্বাচন, তার আগে জনসংযোগ বাড়াতে দল একাধিক কর্মসূচি নিয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি রুপায়ন করবে। তিনি বলেন এবারের বিধানসভা ভোট নিছক নির্বাচন নয়, বাংলার মানুষের অস্তিত্ব লক্ষ্য রক্ষার লড়াই। বিজেপি এবার বাংলায় ক্ষমতায় আসবে বলে দাবি করেন তিনি। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিনয় কুমার মাহাতো বলেন সিপিআইএম জনবিছিন্ন হয়েছে তাই বিজেপিতে যোগ দিলাম। সিপিআইএম নেতা তুফান মন্ডল বলেন বিনয় একসময় দলের যুব সংগঠন করতো, দীর্ঘদিন দলের সঙ্গে ওর কোন যোগ নেই। তৃণমূলের ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী বলেন তৃণমূল ছেড়ে কেউ বিজেপিতে যোগ দেয়নি। নতুন জেলা সভাপতিকে খুশি করতেই স্থানীয় বিজেপি নেতারা পুরনো কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে নাটক করছে বলে দাবি করেন মলয়বাবু।



