+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এবিএলের মনোনয়ন পর্বে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

এবিএলের মনোনয়ন পর্বে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

admin April 2, 2025

আমার কথা, দুর্গাপুর, ২ মার্চঃ

একের পর এক সমবায় নির্বাচনে বহিরাগতদের এনে দখল করে নির্বাচনে জয় লাভ করছে তৃণমূল এরকমটাই অভিযোগ তুলছে সিপিএম। ব্যাতিক্রম ঘটল না এবারেও। ফলে মনোনয়পত্র না তুলেই জায়গা ছাড়তে হল বিরোধীদের।

দুর্গাপুরের এবিএলের সমবায় সমিতির ১৫টি আসন রয়েছে। নির্বাচনের দিন স্থির হয়েছে চলতি মাসের ২৪ তারিখে। ২-৩ মার্চ মনোনুপত্র জমা ও প্রত্যাহারের দিন। সিটু ৮টি ও আইএনটিইউসি ৭টি আসনের সমঝোতা করেছিল। ১৫টি আসনের জন্য প্রার্থী সংখ্যা ৬৫ জন। আজ সকালে সিটুর পক্ষ থেকে প্রার্থীরা যখন মনোনয়নপত্র তুলতে আসে তখনই বাধে গন্ডগোল। নিমেষে উত্তেজনা এলাকায়।ক্যামেরার সামনেই সিটু কর্মীদের হুমকি বহিরাগতদের। নিজেকে এবিএলের কর্মী বলে দাবি করা মাত্রই বিড়ম্বনা এড়াতে তাকে সরিয়ে নিয়ে গেলো অনেকে। এরা কারা???? সিটুর দলীয় দপ্তরের সামনে থেকে সিটু কর্মীদেরই সরে যাওয়ার হুমকি মেলে বলে অভিযোগ আর এই হুমকি আসে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতিদের পক্ষ থেকে বলে অভিযোগ করেন সিটুর লোকেরা।

সিটু নেতা নবারুন দে বলেন, “ওরা মনোনয়ন জমা দিতে দেবে না। আমরা শান্তিপূর্ণভাবে জমা দিতে গেছিলাম। ২৫জন আমাদের স্থায়ী কর্মী আর তারাই মনোনয়ন জমা দিতে গেছিল।  কিন্তু আমাদের রীতিমতো হুমকি দিয়ে সরিয়ে দেয়।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বহিরাগত তত্ত্ব তুলে সিটুদের দোষারোপ করে তৃণমূল। শ্রমিক নেতা দীপঙ্কর লাহা বলেন, “শান্তিপূর্ণ মনোনয়ন পর্ব হয়েছে। আমরা নয় বিরোধীরা বহিরাগত নিয়ে এসেছিল। আমরা জানতে পেরে তাঁদের চলে যেতে বলি। তাঁরা চলেও যায়।।”

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানার পুলিশ।

প্রসঙ্গতঃ দুর্গাপুরের মহিলা কো-অপারেটিভ ব্যাংক কিংবা দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনের ক্ষেত্রেও মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন অশান্তির সৃষ্টি হয়েছিল। এই দুটি সমবায় সমিতির নির্বাচনের ক্ষেত্রেও বহিরাগত এনে বিরোধীদের মনোনয়নপত্র তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ এনেছিলেন বিরোধীরা।

Post Views: 246
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN