+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নেই নির্বাচিত বোর্ড, দুর্গাপুর নগর নিগমের ফান্ড বন্ধ করল কেন্দ্র

Ad Image
Ad Image

নেই নির্বাচিত বোর্ড, দুর্গাপুর নগর নিগমের ফান্ড বন্ধ করল কেন্দ্র

admin April 9, 2025

আমার কথা, দুর্গাপুর, ৯ এপ্রিল:

কোথাও নতুন রাস্তা তো আবার কোথাও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক মেশিন কেনা হয়েছে এনক্যাপ ফান্ড থেকে। গরম বাড়তে শুরু হয়েছে ফলে অনেক জায়গায় জল শুকিয়ে যাবে আর সেখানে পানীয় জলের ব্যবস্থা করা, বর্ষা আসার আগে ড্রেনের সংস্কার, কোথাও লাইটের সমস্যার সমাধান, এরকম নানা কাজের জন্য লাগবে ফান্ড আর সেই ফান্ডের টাকা বন্ধ করলো কেন্দ্র সরকার বলে শোনা যাচ্ছে। ফলে দুর্গাপুর নগর নিগমের পাশাপাশি অশনি সঙ্কেত দেখতে পাচ্ছে শহর দুর্গাপুরের মানুষজন।

নির্বাচিত বোর্ড না থাকায় রাজ্যের মোট ১৪টি পুরসভায় এনক্যাপ অর্থাৎ ন্যাশানাল ক্লিন এয়ার প্রোগ্রাম ফান্ড বন্ধ করলো কেন্দ্র। এই ১৪টি পুরসভার মধ্যে একটি হল দুর্গাপুর নগর নিগম। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর দুর্গাপুর নগর নিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পাঁচ সদস্যে্র প্রশাসকমন্ডলী নিয়ে চলছে এই পুরসভার কাজকর্ম।  দুর্গাপুর নগর নিগমের আওতায় বড় ছোট মিলিয়ে প্রায় ২০০টি রাস্তা তৈরীর কাজ চলছে নানা জায়গায়। এর মধ্যে শুধুমাত্র ওয়ারিয়াতেই প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা তৈরির পরিকল্পনা ছিল। এই রাস্তা তৈরির জন্য এনক্যাপ ফান্ডের টাকায় প্রায় ২৫ কোটি টাকা বুকিং করেছিল দুর্গাপুর নগর নিগম। শুধু তাই নয় দূষণ নিয়ন্ত্রনের জন্য এনক্যাপ ফান্ড থেকে একাধিক মেশিনও কেনা হয়েছে। কেন্দ্রের এই এনক্যাপ ফান্ডের ৬০ শতাংশ টাকা ব্যবহার করেছে নগর নিগম।

এ বিষয়ে দুর্গাপুর পুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “আমরা নগর উন্নয়ন দপ্তরের কাছ থেকে মৌখিকভাবে জানতে পেরেছি। তবে আমাদের কাছে এখনো লিখিত কোনো নির্দেশ আসেনি। প্রচুর কাজ করা সত্বেও এই ফান্ড যদি বন্ধ করে দেয় কেন্দ্র, তাহলে শহরে উন্নয়ণের কাজ ব্যাহত হবে”।

Post Views: 4,901
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN